বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আবারো তলিয়ে গেল তালার নিম্নাঞ্চল

তালা, সাতক্ষীরা



মৌসুমি বন্যায় এবছর ডুবতে ডুবতে ভেসে ওঠা তালা উপজেলার নিম্নাঞ্চল আবারও আকাশ বন্যায় তলিয়ে গেছে। মাস দুয়েক আগে বেতনার বাঁধ ভেঙে আর আকাশ বন্যায় ডুবে যায় তালা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। তারপর থেকে রোদে শুকিয়ে যেটুকু পানি কমতো পরের দিন তার দ্বিগুণ বাড়তো। এভাবে ডুবতে ডুবতে ভেসেছিল তালা উপজেলার মানুষ। কিন্তু বুধবার থেকে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে কার্তিকের আকাশ থেকে অঝর ধারায় ঝরতে থাকে শ্রাবণীধারা। এতে আবারও তলিয়ে যায় তালা উপজেলার নিম্নাঞ্চল।


এতে তালা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। দফায় দফায় বর্ষণে মৎস্যঘের, আউশ ধান ক্ষেত, সবজির ক্ষেতে তলিয়ে সকল প্রকারের কৃষি ফসল নষ্ট হয়েছে। সবজি ও চালের বাজার অস্থির। দ্রব্যমূল্য নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। আউশ ধান হয়নি, সামনে বোরোধান না হওয়ার আশংকা। কাঁচা রাস্তা ও আধা পাকা রাস্তা, পিচের রাস্তার উপর কতকাংশ পানিতে ডুবে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তেঁতুলিয়া, খেশরা ও খলিশখালী ইউনিয়নের মানুষ ও প্রাণীকূল। মাছের ঘের প্লাবিত হয়ে ঘের মালিকদের ক্ষতি হয়েছে কয়েক শ’ কোটি টাকার সম্পদ। পানি কমতে না কমতে আবারও তেঁতুলিয়া ইউনিয়নসহ ২৩০টি গ্রামের মধ্যে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলা তেঁতুলিয়া, খেশরা, খলিশখালী, নগরঘাটা ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। তবে সকল ইউনিয়নে ধান ও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের জীবন খুব সংকটময় পরিস্থিতিতে দিনাতিপাত করছে। সাধারণ মানুষের আশঙ্কা অবধারিত খাদ্য সংকটে আগামীর তালা উপজেলা। দিনমজুর কৃষকরা কাজ না পেয়ে অতিকষ্টে দিনযাপন করছেন।

এদিকে ধারাবাহিক বৃষ্টিতে বেসরকারী হিসাবে প্রায় ১ থেকে ২ হাজার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। তাতে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্দাজ করে জানিয়েছেন ঘের মালিকরা। এমনকি উপজেলা ৩-৪ ইউনিয়ন জুড়ে প্রায় শতাধিক পোল্ট্রি খামার পানিতে তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারী শিরিনা বেগমসহ একাধিক খামারী।


অপরদিকে মসজিদ, মন্দির গীর্জাসহ সকল ধরণের একাধিক ধর্মীয় উপাসনালয়ে পানি উঠেছে। ব্যাহত হচ্ছে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। চরম বিপাকে পড়েছেন এই জনপদের মানুষ। এলাকাজুড়ে পানি থাকায় স্যানেটারি ব্যবস্থায় পড়েছে বিরুপ প্রভাব। এতেকরে সুপ্রিয় পানির অভাবের পাশাপাশি, চর্ম রোগ, পানিবাহিত রোগ,ডায়রিয়া জনিত রোগে বেড়ে গেছে।

তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই ইউনিয়নটি ১৭টি গ্রাম নিয়ে গঠিত। আর পানিতে প্লাবিত হয়েছে ১৭টি গ্রামই। কৃষকদের ফসল পানির নিচে থাকায় পচন ধরে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে টানা বর্ষণের ফলে তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী, লাউতাড়া, পাঁচরোখি, সুভাশুনী, মদনপুর, সুমজদিপুর, দেওয়ানীপাড়া গ্রাম। সকল এলাকার ধানও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের জীবন খুব সংকটময় পরিস্থিতিতে দিনাতিপাত করছে। আগামীতে অবধারিত খাদ্য সংকটে পড়বে তেঁতুলিয়া ইউনিয়নসহ তালা উপজেলা। এতেকরে মারাত্নক ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষক ও প্রাণীকুল।


Tag
আরও খবর