বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে এইচপিভি টিকা দান শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজারের উর্দ্ধে

শ্যামনগরে এইচপিভি টিকা দান শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজারের উর্দ্ধে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দেওয়া শিশুর লক্ষ্য মাত্রা ১৩ হাজার ৫ শত জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ, ২৪ অক্টোবর থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা এই টিকা পাবেন। স্কুল ভিত্তিক টিকা ক্যাম্প পরিচালনা করা হবে একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা ক্যাম্প চালু থাকবে। উপজেলার ৩১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫ শত জন কিশোরী এইচপিভি টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকা গ্রহণে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ডাউনলোডকৃত টিকা কার্ডটির প্রিন্ট কপি টিকা গ্রহণের সময় সাথে আনতে হবে। তিনি বলেন উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ইতিপূর্বে অবহিত করা হয়েছে।
টিকা দেওয়ার পর কার্ডটি তিনি সংরক্ষণের কথা বলেন। নিজ স্কুলে টিকা গ্রহণে কোন কারণে সমস্যা হলে পাশাপাশি টিকা কেন্দ্র বা যে কোন কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

উপজেলার এইচপিভি টিকা ক্যাম্পে টিকা দান কার্যে ২৮৯ জন স্বেচ্ছাসেবক, ৭২ জন স্বাস্থ্যসহকারী, এফডাবলুএ দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৬টি ওয়ার্ডে ৩৬ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর সুপারভাইজার হিসাবে থাকবেন।

টিকা কার্যক্রম মনিটরিং করবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মিলন হোসেন। টিকা দান কার্যক্রম সফল করার জন্য সকল কার্যক্রম মনিটরিং করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।

টিকাদান কার্যক্রম সফল করার লক্ষে উপজেলা প্রশাসন পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কয়েকদিন আগে কর্মশালাও করা হয়েছে।

জানা যায়, ২৪ অক্টোবর খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচপিভি টিকা দান কার্যক্রমের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জিত দাশ।




 

Tag
আরও খবর