বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ঘূর্ণিঝড় ডানা আতংকে সাতক্ষীরা উপকূলের মানুষ



প্রতি বছরই একের পর এক ঘূর্ণিঝড়ে আঘাত হানছে উপকূলে। রেমালের কয়েক মাস পর ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ডানা। সাতক্ষীরার উপকূলে আঘাত হানা প্রায় সবকয়টি ঘূর্ণিঝড় লন্ডভন্ড করেছে উপকূলের মানুষের সহায়-সম্পদ। একটু ঝড়বৃষ্টি হলেই উপকূলের দূর্বল বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। নদ-নদীর পানিতে প্লাবিত হয়ে সব কিছু হারিয়ে নিস্ব হয় নদীর পাড়ে বেড়িবাঁধ বা তার কাছাকাছি এলাকায় বসবাসকারি দরিদ্র অসহায় মানুষগুলো। ফলে ঝড়ের কথা শুনলেই আতংক বেড়ে যায় উপকূলের মানুষের।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ কেন্দ্রিক ঘূর্ণিঝড়ের আগাম আবহাওয়া বার্তা শুনে ফের দুশ্চিন্তায় কপালে ভাজ পড়েছে সাতক্ষীরা উপকূলের সাধারণ মানুষের মাঝে।

২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় ভিটা-মাটি, মৎস্য ঘের, ফসলি জমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া নবিজা খাতুন ১৫ বছরেও ভুলতে পারেননি সে কথা।

নবিছা খাতুন বলেন, ‘ঝড়র কথা শুনিলেই প্রাণটা চমকে উঠে। না জানি আবার কি হয়ে যায়।’ ইতিমধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’র পূর্বাভাসের কথা কানে পৌঁছেছে তার। তাই পূর্বের ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাঁধের ওপর বসে কি যেন ভাবছিলেন তিনি।

নবিছা খাতুনের দুই ছেলে। স্বামী সন্তানদের নিয়ে ভালোই চলছিল তার। কিন্তু ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা ছোবল মারে তাদের সুখের সংসারে। এটাই শেষ নয়, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান তাদের অবশিষ্ট সম্পদ বিলীন করে দিয়ে যায়। এছাড়াও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে উপকূলে। এরই মধ্যে তিনি হারিয়েছেন স্বামীকে। বাস্তুচ্যুত হয়েছে তার দুই সন্তান। বাপের পৈত্রিক সম্পত্তি ছেড়ে চলে যেতে বাধ্য হয় তারা। কিন্তু স্বামীর শেষ সম্বল বসতভিটার মায়ায় এবং স্বামীর কবরের দিকে তাকিয়ে আজও সেখানে আছেন নবিছা খাতুন।

নবিছা খাতুন আইলার বর্ণনা দিয়ে বলেন, সেদিন সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বাতাস ছিল। প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিলাম। ঠিক দুপুরের আযানের একটু আগে হঠাৎ উঁচু পানির ঢেউ এসে লন্ডভন্ড করে দিল সব। সেদিন সেই পানির মধ্য থেকে কীভাবে যে বেঁচে গেছি, তা একমাত্র আল্লাহ জানেন।

নবিছার মতোই ঝড়ের কথা শুনলে আঁতকে উঠেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার বেড়িবাঁধের পাশে বসবাসরত হাজারো পরিবার। দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তারা। দুর্বল বেড়িবাঁধ তাদের উদ্বেগের প্রধান কারণ। দুর্যোগে নদীতে জোয়ারের পানি বাড়লেই বারবার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় লোকালয়। লবণ পানি ঢুকে বিপর্যস্ত হয় জীবনযাত্রা। নষ্ট হয়ে যায় খাবার পানির উৎসসহ, সরকারের সব উন্নয়ন কর্মকান্ড। এছাড়া উপকূলে বসবাসরত মানুষের জন্য নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টারও।

জানা গেছে, ২৩ অক্টোবর শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হবে এবং পরদিন ২৪ অক্টোবর সকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করবে। ২৪ তারিখ উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে সম্ভাব্য ১০০ থেকে ১১০ কিলোমিটার। সেটা বেড়ে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়ও হতে পারে। ফলে সমুদ্র থাকবে উত্তাল। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায়ও বাতাসের গতিবেগ ছিল ১২০ থেকে ১৩০ কিলোমিটার।

প্রসঙ্গত, সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর, এরপর ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা, ২০১৩ সালের ১৬ মে মহাসেন, ২০১৫ সালের ৩০ জুলাই কোমেন, ২০১৬ সালের ২১ মে রোয়ানু, ২০১৭ সালের ৩০ মে মোরা, ২০১৯ সালের ৩ মে ফণী, ২০১৯ সালের ৯ নভেম্বর বুলবুল, ২০২০ সালের ২০ মে আম্পান, ২০২১ সালে ২৬ মে ইয়াস, ২০২২ সালের ১২ মে অশনি এবং ২০২৩ সালের ১৪ মে ‘মোখা’ আঘাত হানে। সর্বশেষ সাতক্ষীরা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। যার ক্ষত শুকায়নি এখনো।


আরও খবর