বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আগুনে পুড়ে ছাই হয়ে গেল ফল ব্যবসায়ী নাজমুলের দোকান




আগুনে পুড়ে ছাই হয়ে গেল সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ের ফল ব্যবসায়ী নাজমুল হোসেনের দোকান। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেন।

সোমবার ২১ অক্টোবর দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল ২১ অক্টোবর রাত ১২টার দিকে দোকান বন্ধ করে পলিথিন দিয়ে মালামাল ঢেকে বাড়িতে যান। রাত দেড়টার দিকে এক ব্যবসায়ী তাকে ফোন করে দোকানে আগুন লাগার বিষয়টি জানায়। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি এ ঘটনার জন্য দায়ী করে রবিউল ইসলাম, আক্তার হোসেন, মোঃ বাবু, মোঃ আকাশ ও মোঃ অপু নামে কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগে বলেন, উল্লিখিতরা উচ্চ মূল্যে মালামাল বিক্রি করেন। বাজার দামে মালামাল বিক্রি করায় তারা ব্যবসায়ী নাজমুলকে নানা সময়ে হুমকি দিতো, দোকানে ঝামেলা সৃষ্টি করতো এবং দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতো।

Tag
আরও খবর