বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

জলাবদ্ধতা আতঙ্কে ভোমরা বন্দরবাসী




সাতক্ষীরায় জলাবদ্ধতা আতঙ্কে ভোমরা বন্দরবাসী। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি ওঠে বসতঘর, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে। বন্দর এলাকার অধিকাংশ রাস্তায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বন্দর প্রতিষ্ঠার ২৮ বছরেও মেলেনি এ সমস্যার সমাধান। এ সংকট মোকাবেলায় পর্যাপ্ত অর্থের অভাবকে দায়ী করছেন বন্দর কর্তৃপক্ষ। এমন অজুহাত মানতে নারাজ বন্দরের বাসিন্দারা।


গত দুই মাসে মৌসুমী বৃষ্টিতে বন্দরের নিচু এলাকার বাড়ির উঠানে জমে হাঁটুপানি। কোথাও কোথাও ঘরের মেঝেতে পানি জমায় দুর্ভোগের যেন শেষ নেই বসবাসকারীদের। মেঘ দেখলেই এইসব এলাকার বসবাস রতদের কপালে দেখা দেয় চিন্তার রেখা। সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায়ই পানি ওঠে। তৈরি হয় স্থায়ী জলবদ্ধতা। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। প্রতি বর্ষা মৌসুমে বন্দর আবাসিক এলাকার পাশাপাশি সড়কগুলো তলিয়ে যায় বৃষ্টির পানিতে। হাঁটাচলায় পোহাতে হয় দুর্ভোগ। বসত ঘরে পানি ঢুকলে সদস্যরা কাটান নির্ঘুম রাত।


পথচারী এম নজরুল ইসলাম জানান, পানি নিষ্কাশন জায়গা ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশন যেমন বাঁধাগ্রস্ত হচ্ছে তেমনি হালকা বৃষ্টি হলেয় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দেখা যায়, হালকা থেকে ভারী বর্ষণে তলিয়ে যায় বন্দরের রাস্তাঘাট, পার্কিং ইয়ার্ড, শুল্ক স্টেশন চত্বর ও ইমিগ্রেশন চত্বরসহ অধিকাংশ আবাসিক এলাকা। এছাড়া ভোমরা বন্দরের ব্যস্ততম ও অভিজাত এলাকাও এই জলবদ্ধতা থেকে মুক্ত নয়। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলেন, ভোমরা স্থলবন্দর পার্কিং ইয়ার্ডে বর্ষার পানি জমে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদি জলবদ্ধতা। পার্কিং ইয়ার্ডে অবস্থান করা ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকগুলো থাকে পানির মধ্যে। ফলে আমদানিকৃত পণ্য লোড-আনলোড করতে শ্রমিকদের পেতে হয় চরম দুর্ভোগ। পচনশীল পণ্য আনলোড করতে শ্রমিকদের থাকতে হয় সতর্কাবস্থায়। জলবদ্ধতার মধ্যে লোড-আনলোড করতে নষ্ট হয় সময়। একজন আমদানিকারক জানান, পার্কিং ইয়ার্ডে অবস্থান করা পণ্যবাহী ট্রাকের চাকা থাকে পানির নিচে। ফলে সময় ক্ষেপণে পণ্য লোড আনলোড করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় শ্রমিকদের।


এ ব্যাপারে স্থলবন্দর কর্তৃপক্ষ উপ-পরিচালক রুহুল আমিন জানান, পার্কিং ইয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা হবে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মাজহারুল মান্নান ভোমরা বন্দর পরিদর্শনে এসে জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এদিকে জলবদ্ধতার কারণে অফিসগামী ও স্কুলের শিক্ষার্থীরা শিকার হচ্ছে। এই জলবদ্ধতার কারণে যানবহনসহ ভ্যান ও সিএনজির ভাড়া গুনতে হয় প্রায় তিনগুণ। এ পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে জলবদ্ধতা নিরসন করার দাবি বন্দর সংশ্লিষ্ট এলাকাবাসীর।


Tag
আরও খবর