বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কলারোয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ




সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ অক্টোবর সন্ধ্যায় কলারোয়া উপজেলাধীন হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।


হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা ওমর আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।


আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান রোমেল, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান প্রমুখ।


যুব সমাবেশে প্রদান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, ছাত্র-জনতা বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশায় জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে নতুন করে স্বাধীন করেছে। আমরাও একটি বৈষম্যহীন সমাজ চাই। সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে চাই। পৃথিবীর ইতিহাস যুব সমাজের হাত ধরেই নির্মিত হয়েছে। বাংলাদেশের যত বড় বড় অর্জন সেগুলোও যুব সমাজের পরিশ্রমের ফসল।


আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নানা দুঃশাসন, অপকর্মের কথা তুলে ধরে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ, তাই তাদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেন। মাদকের থাবা হতে যুবকদের রক্ষা করতে তিনি সকলকে আহ্বান জানান।


যুব সমাজকে অন্যায় অপরাধ থেকে বাঁচতে সালাত আদায় করার তাগিদ দেন ও দ্বীন ইসলামের পথে চলার দিক নির্দেশনা বক্তব্যে তুলে ধরেন। এছাড়াও ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


Tag
আরও খবর