বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত রোগীকে নিজ ক্লিনিকে নিয়ে প্রতারণার অভিযোগ

প্রতারনা, সাতক্ষীরা



সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত রোগীকে ক্লিনিক ট্রমা সেন্টারে নিয়ে অপারেশন করে ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার সদর হাসপাতালের ডাঃ হাফিজুল্লাহর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী সিভিল সার্জন এর নিকট লিখতে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসা এলাকার আব্দুল জলিল সড়ক দূর্ঘটনায় পা ভেঙে ২০ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। পুরুষ সার্জারী ১ নং ওয়ার্ডের অর্থো এক্সট্রা ১২নং বেডে কিন্তু ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে ঐ রোগী ও রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে সদর হাসপাতাল থেকে ছাড় পত্র না করে ডাঃ হাফিজুল্লাহর নিজস্ব ক্লিনিক শহরের নারকেল তলায় অবস্থিত ট্রমা সেন্টারে অপারেশন এর নামে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাৎক্ষণিক ঐ রোগীকে পূনরায় সদর হাসপাতালে নিয়ে যায়।


এ বিষয়ে রোগীর স্ত্রী খাদিজা খাতুন বিচার দাবি ও উক্ত টাকা ফেরতসহ ডাক্তার হাফিজুল্লার বিচার চেয়ে ২৫-৯-২৪ তারিখে সাতক্ষীরা সিভিল সার্জনের বরাবর লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন ডাক্তার হাফিজুল্লার নির্দেশে দালাল মারফত ঐ ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।


কথিত ঐ দালাল রোগীসহ রোগীর লোকজনদের আজকেই জলিলের পা অপারেশন করতে হবে আর আজ যদি না হয় তাহলে রোগীর মারাত্মকভাবে ক্ষতি হবে এবং সদর হাসপাতালে চিকিৎসা ভালো হবে না। শুধু তাই নয় সদর হাসপাতালে খরচ হবে ৩০ হাজার টাকা তবে ডাক্তার হাফিজুল্লার ক্লিনিকে অপারেশন করলে ১৫ হাজার টাকা খরচ হবে এবং চিকিৎসা ভালো হবে। ভুক্তভোগী খাদিজার দাবি সরকারি হাসপাতাল থেকে ডাক্তার ব্যক্তিগত ক্লিনিকে নিয়ে রোগীদের সাথে প্রতারণা করছেন।


এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম বলেন, ডাঃ হাফিজুল্লার ক্লিনিক অবৈধ এবং তার নিবন্ধন নেই।


Tag
আরও খবর