বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরাতে আমরা নতুন, আধুনিক ও বৈষম্যহীন গড়ার স্বপ্ন দেখছি : জেলা প্রশাসক


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।


তিনি দীর্ঘ বক্তব্যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি। দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল মনের। এ জেলার ইতিহাস- ঐতিহ্য অনেক গর্বের। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটি এ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন।


আজ থেকে আমি আপনাদের উপর নির্দেশনা দিচ্ছি আগামীকাল থেকে একজনও দুর্নীতি করতে পারবেন না, কোন অনিয়ম থাকবে না। থাকবে না কোন বৈষম্য। কোন সেবা গ্রহিতা হয়রানীর শিকার হবে না এ নিশ্চয়তা আমাকে দিতে হবে। তহশিল অফিসে কোন দুর্নীতি হবে না, হলে তাকে আইনের আওতায় আনা হবে। আজকের মতবিনিময় শুধু আমি চেহারা দেখানোর জন্যে আসেনি।


এসেছি সততার সাথে প্রকৃত জনকল্যাণে যাহাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করে এলক্ষ্যে জন সচেতনতা বাড়াতে। আমরা আগামীকাল পর্যন্ত বাঁচাব এমন গ্রারান্টি যেমন দিতে পারবো না ঠিক তেমনি ঘুষ গ্রহন করে পরকালে অনিশ্চয়তায় জড়াতে চাই না। আমি চাই এখন থেকে সত্যের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক আহমেদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ।


এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, ছাত্র সমন্বয়ক রাকিব হাসান।


এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতা ও সূধীজন। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।


আরও খবর