বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের হস্তান্তর করে সেনাবাহিনী।


এরআগে, সোমবার(২১ অক্টোবর) ভোররাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি বসতবাড়ী থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল এলাকার মৃত নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন (৪৪), একই এলাকার মৃত আব্দুর সবুর সরদারের ছেলে আবির মন্ডল প্রিয় (২২), শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের মৃত. মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (২২), একই এলাকার মৃত স্বপন রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (৩৭)।


সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মোঃ আশরাফুল হক দোলন সহ তার তিন সহযোগী খুলনায় অবস্থান করছে। তারা আগস্টে সাতক্ষীরা সদর এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগ কার্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।


তাছাড়া, স্থানীয় আওয়ামীলীগ নেতার বাসভবন লুটপাট, ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর, এসপি’র সরকারী বাসভবন ভাংচুর ও পাথর নিক্ষেপ এবং সাতক্ষীরা সদর থানা ভাংচুর ও লুট করাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত সন্ত্রাসী দলকে আটক করা হয়। আটককৃত কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৮টি এ্যামোনিশন, দুইটি চাইনিজ কুড়াল, একটি পাসপোর্ট, দুইটি চেক বই, ৮টি স্মার্ট ফোন, দুইটি এনালগ ফোন, ১শ গ্রাম গাঁজা, দেশীয় মদ এক বোতলসহ নগদ ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।


আইনী প্রক্রিয়ার মাধ্যমে আটককৃতদের সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।


Tag
আরও খবর