বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে সুপেয় পানি প্রাপ্তিতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

শ্যামনগরে সুপেয় পানি প্রাপ্তিতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ  সুপেয় পানির তীব্র সংকট নিরসনে ও সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিতকরনের জন্য শনিবার (১৯ অক্টোবর)  দুপুর ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাব হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।


 যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে শরুবের  পরিচালক এস এম জান্নাতুল নাঈমের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, রিপোর্টার আবু সাঈদ, রনজিৎ বর্মন, আনিসুজ্জামান সুমন, মুনসুর আলম, এস এম আলমগীর হায়দার, এসএম মিজানুর রহমান, রাজীব রায় চৌধুরী, এস এম সাহেব আলী, আশিকুর রহমান, হুসাইন বিন আপতাব, উন্নয়ন কর্মী মমিনূর রহমান, দেবব্রত বিশ্বাস প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। উপকূলের জনগোষ্ঠীর জীবন যাপানের প্রতিটি েেত্র পানি সংকটের নীতিবাচক প্রভাব রয়েছে। বিশেষ করে উপকূলীয় শ্যামনগর  উপজেলায় দীর্ঘদিন সুপেয় পানির সংকট রয়েছে। সুপেয় পানি সংকট তৈরির প্রধান কারণ লবণক্ততাবৃদ্ধি,ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া,অপরিকল্পিত  লবণ পানিতে চিংড়ী  চাষ, বেড়িবাঁধ ভাঙন ইত্যাদি।

বক্তারা আরও বলেন এ অঞ্চলে সুপেয় পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, এলকায় পানি বাণিজ্যিকরণ হয়ে গড়ে উঠেছে, বিশেষ করে নারীদের প্রায়ই দীর্ঘ পথ হেঁটে টাকা দিয়ে পানি কিনে আনতে হচ্ছে, যার ফলে তাদের স্বাস্থ্যহানি সহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

  সরকারিভাবে জেলা পরিষদের যে জলাধার গুলো রয়েছে তা বর্তমানে ব্যাক্তি মালিকানাধীন ইজারা নিয়ে ভোগ করা হচ্ছে, যা সাধারণ মানুষ ব্যবহারের সুযোগ পাচ্ছে না বলে সভায় অবহিত করেন। বক্তারা সরকারি পুকুরগুলো ইজারা বাতিল সহ পানি বানিজ্যকরণ ব্যবস্থা বন্ধ করার ও মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবী জানান।

ছবি- শ্যামনগর প্রেসকাবে সুপেয় পানি নিশ্চিতকরণের জন্য গণমাধ্যমকর্মীদের  সাথে মতবিনিময়সভা।




Tag
আরও খবর