বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন ১৮ অক্টোবর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ‘আমাদের প্রত্যয় একটাই, আল্লাহর পথে মোরা চলবোই, নিকষ কালিমা ভরা আঁধারে-ধ্রুবতারা জ্যাতি হয়ে জ্বলবোই’ প্রতিপাদ্যে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগ এর সভাপতি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।

আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজাহারুল ইসলাম, সাবেক সভাপতি ও প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল গাফফার, বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি আব্দুর রহিম, মথুরেশপুর ইউনিয়নের যুব বিভাগের মনিরুল ইসলাম, রতনপুর ইউনিয়নের আমিনুর রহমান,কুশুলিয়া ইউনিয়নের আমিরুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের আমীরুজ্জামান, তারালী ইউনিয়নের আবু তাহের মোঃ সেলিম, নলতা ইউনিয়নের মোঃ আসাদুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুর রহমান প্রমুখ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলুম অত্যাচার গুম খুন অন্যায় অবিচারের দীর্ঘ ১৬ বছর পর আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সে তার বাবার মত দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতা সেটা রুখে দিয়েছে।

এখন সময় এসেছে এই যুব বিভাগ পারবে সমাজকে পরিবর্তন করতে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড যুব বিভাগের দায়িত্বশীলদের প্রত্যেক মানুষের কাছে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়।


Tag
আরও খবর