বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ভোমরা সিএন্ডএফ ও কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ


সাতক্ষীরায় ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নাম্বার ২১২৯/১৪ এর ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এ নির্বাচনে সভাপতি পদে পরিতোষ ঘোষ আনারস এবং মোঃ দেলোয়ার হোসেন চেয়ার প্রতিক পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ কামরুল হাসান মাছ এবং মোঃ মাসুদ রানা কবুতর প্রতীক পেয়েছেন। সহ-সভাপতি পদে মোহাম্মদ সদরুল আলম মোটরসাইকেল, মোহাম্মদ সাইফুল ইসলাম দোয়াত কলম, মোহাম্মদ ইয়াসিন আলী হরিণ এবং মহম্মদ আব্দুল সেলিম বাঘ পথিক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাজমুল আলম মিলন হাতি এবং মোহাম্মদ আসাদুল ইসলাম ঘোড়া প্রতীক পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হাদিউজ্জামান বাদশা গোলাপ ফুল এবং এসএম নাসির উদ্দিন আম প্রতীক পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইলিয়াস কবির রিক্সা প্রতীক এবং মোহাম্মদ হাফিজুল ইসলাম সিলিং ফ্যান প্রতীক পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আবদুর রশিদ মোরগ প্রতীক, মোহাম্মদ আজহার মাহমুদ মই প্রতীক, মোঃ ইমরান হোসেন আপেল প্রতীক, মোঃ আব্দুস সাত্তার বাইসাইকেল প্রতীক, মোহাম্মদ কবিরুল ইসলাম কাব পিরিচ প্রতীক এবং মোহাম্মদ শামীম হোসেন টিয়াপাখি প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশন কার্যালয় থেকে নিজ নিজ প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

এদিকে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (রেজি: নং-২০৪৬) কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যেও প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে হাবিব-রবিউল-ওহিদুল পরিষদ এবং হাসান-সান্টু-মুসা পরিষদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। হাবিব রবিউল অহিদুল পরিষদ হরিণ প্রতীক এবং হাসান সান্টু মুছা পরিষদ চশমা প্রতীক পেয়েছেন। হাবিব রবিউল অহিদুল পরিষদ হরিণ প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি পদে (০১) মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি (০২) পদে আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক পদে মো. অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ গোলাম ফারুক বাবু, সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. শরিফুজ্জামান পরাগ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন মন্টু, বন্দর বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ইসরাইল গাজী, অর্থ সম্পাদক পদে মুন্সির রইছুল হক, কার্যনির্বাহী সদস্য পদে এসএম লুৎফর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে মো. আমিনুল হক আনু, মোঃ জাকির হোসেন ও মোঃ মফিজুর রহমান। অন্যদিকে হাসান-সান্টু-মুছা পরিষদ চশমা প্রতিক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আবু হাসান, সহ-সভাপতি (০১) পদে আব্দুল মোমেন খান চৌধুরী ( সান্টু), সহ-সভাপতি (০২) পদে কাজী ইমাম উদ্দীন, সাধারণ সম্পাদক পদে মোঃ আবু মুছা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিলকিস সুলতানা সাথী, সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক পদে মোঃ রিয়াজুল হক, অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুল গফুর সরদার, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ মুস্তাফিজুর রহমান নাসিম, মোঃ শাহানুর ইসলাম শাহীন ও মোঃ আশরাফুজ্জামান।


আরও খবর