বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর


সাতক্ষীরা শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার শ্যামনগর ওয়ালটন প্লাজার অফিসে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় গ্রাহক ও তার পরিবারের সদস্যদের দাঁতের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।


চুক্তি পত্রে বলা হয়, ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী এবং তার পরিবারের সদস্যরা মেহেরিমা ডেন্টাল কেয়ার, গোপালপুর শহীদ মিনার রোড, শ্যামনগর, সাতক্ষীরা থেকে বিভিন্ন সেবার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবে। এবিষয়ে মেহেরিমা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের ডেন্টিস্ট মাসুরা তুজ যোহরা মিতু অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন চিকিৎসক। আমাদের সেবার মান চমৎকার।


শ্যামনগর ওয়ালটন প্লাজার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা খুবই আনন্দিত। আশাকরি ওয়ালটনের গ্রাহকদের সুন্দর সেবাদানের পাশাপাশি মূল্য ছাড়ের মাধ্যমে খুশি করতে পারবো। পক্ষান্তরে মেহেরিমা ডেন্টাল কেয়ার এর স্টাফ এবং রোগীদের জন্য শ্যামনগর ওয়ালটন প্লাজা (কোম্পানির নিজস্ব শোরুম, গোডাউন মোড়ের দক্ষিণ পার্শ্বে, ইসমাইলপুর, শ্যামনগর) থেকে সকল প্রকার ওয়ালটন পণ্য ক্রয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।


এবিষয়ে শ্যামনগর ওয়ালটন প্লাজার ম্যানেজার বলেন, ওয়ালটন বাংলাদেশের প্রতিষ্ঠিত কোম্পানি। ওয়ালটনের পন্যের চাহিদা সারা বাংলাদেশের ন্যায় শ্যামনগরেও দিনের পর দিন বেড়েই চলেছে। কোম্পানির কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তাসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন প্লাজা।


বিশ্বে একমাত্র ওয়ালটন প্লাজাই কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের এমন সুরক্ষা ও সুবিধা দিচ্ছে। তিনি আরো বলেন, কিস্তি ক্রেতারা যেন জীবদ্দশাতেই খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন খাতে বিশেষ সুবিধা পান এবার সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে শ্যামনগরের সুনামধন্য প্রতিষ্ঠান মেহেরিমা ডেন্টাল কেয়ারের সাথে শ্যামনগর ওয়ালটন প্লাজা চুক্তিবদ্ধ হয়েছে।


আমাদের কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী এবং তার পরিবারের সদস্যরা মেহেরিমা ডেন্টাল কেয়ার থেকে বিশেষ ছাড়ে সেবা নিতে পারবে একই ভাবে মেহেরিমা ডেন্টাল কেয়ারের স্টাফ এবং রোগীরাও ওয়ালটন পন্য ক্রয়ের ক্ষেত্রে কোম্পানির বিধি মোতাবেক বিশেষ মূল্য ছাড় পাবে। প্রতিষ্ঠান দুটির মধ্যে ৩ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা উভয় পক্ষের সমঝতার ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো যাবে।


চুক্তি স্বাক্ষরের সময় “মেহেরিমা ডেন্টাল কেয়ার” গোপালপুর শহীদ মিনার রোড, শ্যামনগর, সাতক্ষীরা এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহমুদুল ফিরোজ বাবুল ও ওয়ালটন প্লাজা-শ্যামনগর, সাতক্ষীরা এর পক্ষে ম্যানেজার মোঃ জামাল শেখ চুক্তি পত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন আলিরাজ শেখ, হেলথ কেয়ার এন্ড হ্যাপিনেস অফিসার ওয়ালটন প্লাজা-শ্যামনগর, স্বপন কুমার মন্ডল জুনিয়র অফিসার, সহ ওয়ালটন প্লাজা শ্যামনগর, সাতক্ষীরা শাখার সকল স্টাফ বৃন্দ।


আরও খবর