বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স। অভিযানে মূল ভাউচার ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকালে ভোমরা স্থলবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।


এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ টাস্কফোর্সের সদস্যসচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, জেলা ক্যাবের সেক্রেটারী পারভীন আক্তার, সদস্য মোফাজ্জেল হোসেন বাবু ও ছাত্র প্রতিনিধি আরাফাত হোসাইনসহ অন্যান্যরা।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এসময় বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ভোমরা স্থল বন্দরের পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। এসময় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ইন্টারন্যাশনাল মিজানুর রহমানকে ৫০ হাজার, মেসার্স এস আর ইন্টারন্যাশনাল শাহিনুর রহমানকে ২০ হাজার টাকা, শুভ ট্রেডার্স চন্দ্রদীপ সরকার ১০ হাজার, শিল্পা এন্টারপ্রাইজ ধ্রুব দাসকে ১০ হাজার জরিমানা করা হয়। একই সাথে তিনি ব্যবসায়ীদের মূল ভাউচার সংরক্ষণ, ক্রয় মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।


Tag
আরও খবর