বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে জামায়াত কর্মীকে পিটিয়ে জখম

দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে জামায়াত কর্মীকে পিটিয়ে জখম




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার দেবহাটায় পূর্ব শক্রতার জের ধরে এবং সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।


বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার বড়শান্তা গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে ও পারুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই। এ ঘটনায় আহত কামরুল ইসলাম নিজে বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগ সূত্রে ও আহত কামরুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে স্থানীয় একটি মসজিদে সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বড়শান্তা গ্রামের কয়েকজন আওয়ামী লীগ কর্মী অনুষ্ঠান করতে দেবে না বলে বাধা প্রদান করে। পরে তাদের বাধা উপেক্ষা করে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এরপর বুধবার সকালে এই বিষয়টি কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে বড়শান্তা গ্রামের মৃত অহেদ আলী সরদারের ছেলে আব্দুর রশিদ সরদার (৬০), রঘুনাথপুরের বর্তমান বাসিন্দা আসাদুল ইসলাম (৪২), সাইদুল ইসলাম (৪০), মাসুদ (৫৫), দক্ষিন পারুলিয়ার বাসিন্দা এবাদুল হক (৩৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ আমার সাথে কথা কাটাকাটি করতে থাকে।


পূর্ব পরিকল্পিত ভাবে এক পর্যায়ে আমাকে কাঠের লাঠি দিয়ে মারপিট করতে থাকে। তাদের হামলায় আমি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের সহযোগীতায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। দেবহাটা থানার অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর