বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পাটকেলঘাটা ফুটবল মাঠে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

পাটকেলঘাটা ফুটবল মাঠে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করলে মনোনয়ন বাণিজ্য ও দুর্নীতি থাকবে না।


জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হারের অনুপাতে প্রতিনিধিত্ব রাখার পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব রেখে তিনি বলেন, নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের যত শতাংশ পাবে, সেই অনুপাতে সংসদে প্রতিনিধি পাঠাতে পারবে। বিশ্বের অনেক দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি অনুসরণ করছে। অনেক আগেই আমরা প্রস্তাব রেখেছিলাম। এটা করলে ছোট দলগুলো আর বৈষম্যের শিকার হবেনা।


মঙ্গলবার দুপুর দুইটায় সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন, এ দেশ চারবার স্বাধীন হয়েছে। স্বাধীনতা অর্জন করলেও আমাদের থেকে বৈষম্য দূর হয় নাই। একাত্তরে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আমরা এগুলো ভুলে গিয়ে ভারতের নীতি আদর্শ গ্রহণ করেছিলাম। সুতরাং ভারতের সংবিধানে যে চারটি মূলনীতি রয়েছে বাংলাদেশের সাংবিধানে সে মূলনীতি গ্রহণযোগ্য নয়।


তিনি আরো বলেন, বিগত হাসিনা সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তার কর্মচারী, পিএসরা শত শত কোটি টাকা লুট করে নিয়ে গেছে। ৯৮ হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। ফয়জুল করিম আরো বলেন, যতদিন ইসলামী অর্থব্যবস্থা দিয়ে দেশ পরিচালিত না হবে ততদিন এদেশের মানুষের ভাগ্য কোন পরিবর্তন হবে না। বিগত দিনে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি’র শাসন দেখেছি, জোটের শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি, কিন্তু কোন দুর্নীতি কমে নাই মানুষের ভাগ্যে কোন পরিবর্তন হয় নাই।


ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানার সভাপতি মহিবুল্লাহ খান রেজার সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শুয়াইব হোসেন। তিনি বলেন, এদেশের মানুষ শান্তি চায়। অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসককে হটিয়াছি, এদেশে আর কোন নব্য স্বৈরশাসককে দেখতে চাই না।


গণ সমাবেশে এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা একেএম রেজাউল করিম, সহ-সভাপতি সরোয়ার আলম, সাধারণ সম্পাদক প্রভাষক কাজী অয়েজ কুরনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, মাওলানা মুবাসসিরুল ইসলাম তকি প্রমুখ।


Tag
আরও খবর