বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

সাতক্ষীরায় সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা দেবহাটায় সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সাথে নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মতবিনিময় করেছেন।


মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।


প্রধান অতিথি ছিলেন নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, দেবহাটা থানার ওসি ইদ্রিসুর রহমান, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখাওয়াত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, পল্লী বিদ্যুতের সখিপুর সাব জোনাল অফিসের এজিএম জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ কুমার, দেবহাটা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইউনুস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবিদ হাসান তানভির, মুজাহিদ বিন ফিরোজ, জান্নাতুল ফেরদৌস দীপ্তিসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।


এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক সম্প্রতি শেষ হওয়া শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ধরে রাখতে হবে। তিনি জেলার বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।


Tag
আরও খবর