বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কালিগঞ্জে মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ

কালিগঞ্জে মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মুসলিম জাহানের মহামানব আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এরনামে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানে এর কটুক্তির প্রতিবাদে সোমবার (১৪ অক্টোবর ২০২৪) সকাল ১০টায় উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা শাখার ইত্তেহাদুল ওলামা মাশায়েখ পরিষদের সার্বিক আয়োজনে বাজার গ্রাম রহিমপুর ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইমাম পীরে কামেল হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু হাসান, মাওলানা হেলাল বিন শামসুর, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তারিকুল ইসলাম, হাফেজ এমদাদ হোসেন, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ আতিয়ার রহমান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আইনুল ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ হাবিবুল্লাহ বাহার, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা খাইরুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা আতাউল্লাহ, হাফেজ জামিনুর রহমান, হাফেজ আকরাম হোসেন, হাফেজ আবু হাসান মেজবাহ, মাওলানা আজিজ, মাওলানা আনসার উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আবুল খায়ের, আব্দুল গফুর, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আল আমিন, জামাতের পক্ষ থেকে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ প্রমূখ।


সমাবেশে বক্তারা বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণের বিরুদ্ধে মামলায় গ্রেফতার হলেও তার ফাঁসি দাবি করেন। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট, লং মার্চ করাসহ ভারতীয় হাই কমিশনার অফিস ঘেরাও করার কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় উপস্থিতি বক্তারা ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবী করেন।


বক্তারা আরো বলেন অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনাদের হাতে সংস্কারের দায়িত্ব দিয়েছি আপনি সহ আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এর প্রতিবাদ জানান। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা সর্বস্তরের মুসলিম জাতি।


উক্ত প্রতিবাদ সমাবেশের আগ মুহূর্তে উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর আগে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে হাজার হাজার ধর্ম প্রিয় ইসলামের আদর্শে অনুপ্রাণিত মুসলমানরা সমাবেশ স্থলে উপস্থিত হন।


এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রামগিরির ফাঁসি চাই, পূরোহিতির দুই গালে, জুতা মারো তালে তালে, ইত্যাদি স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। সমাবেশ স্থলে এসে দোয়া ও মাহফিলের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমান।


Tag
আরও খবর