বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় বন্যা কবলিত এলাকায় প্লাস্টিকের তৈরি ভেলার চাহিদা বেড়েছে

সাতক্ষীরায় বন্যা কবলিত এলাকায় প্লাস্টিকের তৈরি ভেলার চাহিদা বেড়েছে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বন্যা কবলিত জলাবদ্ধতা এলাকায় মানুষের চলাচল জন্য নৌকা ছাড়া অন্য কোন যানবাহন না থাকায়। নৌকার বিকল্প হিসেবে অল্প খরচে স্বাদের মধ্যে প্লাস্টিকের বোতল বা ড্রাম অথবা ককশিট দিয়ে তৈরি করা হচ্ছে ভেলা।


ভেলা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয় প্লাস্টিকের বস্তা সেলাই করে বড় আকারের প্যাকেট তৈরি করে তার ভেতরে ককশিট ও প্লাস্টিকের পানির বোতল দিয়ে আনুমানিক ৮ ফুট লম্বা, ৫ ফুট চওড়া ও ৩ ফুট উচ্চতার ভেলা তৈরি করে উপরে হালকা কাঠের পাটাতন দিয়ে বসার উপযোগী করা হয়। প্রকার ভেদে ছোট বড় বিভিন্ন সাইজের ভেলা তৈরি করতে দেখা যায়। সাতক্ষীরা সদর উপজেলার অতি বৃষ্টির ফলে জলাবদ্ধতা এলাকায় প্লাস্টিকের তৈরি ভেলার ব্যাপকহারে ব্যবহার দেখা যাচ্ছে।


উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একাধিক বাড়িতে এই ভেলা দেখা মেলে। শনিবার সকাল ধুলিহর ইউনিয়নের কয়েকটি গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়। পাকা রাস্তার উপরে হাঁটু বা কোমর সমান পানি বসত ভিটায় পানি রান্না ঘরে পানি পায়খানা ঘর পানিতে ভেসে গেছে। দীর্ঘদিন জলাবদ্ধতার কারনে পানি দূষিত হয়ে গেছে। এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।


গোবিন্দপুর গ্রামের নজরুল সানা জানান দীর্ঘদিন ধরে আমরা পানিবন্দি আমি মাছের ব্যবসা করি আমাকে দিনে ৩-৪ বার বাজারে যেতে হয়। এত পানির ভিতরে ভিজে পড়ে যেতে আমার কষ্ট হয় তাই আমি প্লাস্টিকের ভেলা তৈরি করেছি ভেলা তৈরি করে আমার অনেক উপকার হচ্ছে। শাহিনুর নামে এক ব্যক্তি জানান, আমাদের এলাকায় বন্যার কারণে পানি দূষিত হয়ে গেছে খাবার পানির খুব সংকট।


আমি এই ভেলায় করে তিন থেকে চার কিলোমিটার দূর থেকে বিশুদ্ধ পানি আনি এবং আমার ভেলার মাধ্যমে অন্যদেরকেও পানি এনে দেয়। এতে করে আমাদের অনেক উপকার হচ্ছে। গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন কে একটি বড় ভেলা যাহা ৭ ফুট লম্বা ৫ ফিট চওড়া ও ৩ ফুট উচ্চতার ভেলা নিয়ে দেখা যায়, তার ভেলায় ২৫ কেজি ওজনের ৪ বস্তা পোল্ট্রি ফিড নিয়ে যাচ্ছে । তিনি জানান আমার পোল্ট্রির খামার আছে প্রতিদিন পোল্ট্রি খাবার ফিড লাগে আমাদের এলাকার রাস্তা বন্যায় প্লাবিত হওয়ার কারণে ভ্যান, ইজিবাইক না আসায় ভেলায় করে পোল্ট্রি ফিড নিয়ে আসি।


আশিকুর রহমান আশিক নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র জানান, আমি আমার স্কুল ও প্রাইভেট পড়তে বাড়ি থেকে দুই তিনবার যেতে হয়। প্রতিদিন দুই টা ড্রেস জামা কাপড় ভিজে নষ্ট হতো। তাই আমার আব্বু আমার ভেলা তৈরি করে দিয়েছে ভেলায় করে আমি বাড়ি থেকে রাস্তায় উঠি এতে আমার অনেক সুবিধা হচ্ছে। বালুইগাছা গ্রামের হাফিজুল বলেন, বন্যার পানিতে দূষিত হয়ে গেছে গা হাত ,পা চুলকায় তায় আমি ভেলায় করে প্রয়োজনীয় কাজ মেটায়।


তিনি জানান, আমার এই সময়ে নৌকা কেনার সামর্থ্য নেই। সেজন্য আমি প্লাস্টিকের বোতল কিনে ভেলা তৈরি করতে আমার সর্বমোট ১৫০০ টাকা খরচ হয়েছে।প্লাস্টিকের বোতল ৩০ টাকা দরে বিক্রি হয়।


সাংবাদিক দেখে এলাকাবাসী জানায় সাতক্ষীরা সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের মধ্যে আমাদের ধুলিহরর ইউনিয়নের অধিকাংশ এলাকা বছরের ৬ মাস পানি বন্দী হয়ে থাকে। আমরা ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে আছি। আমাদের ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ঘরবাড়ি পানিতে ডুবে গেছে আপনাদের মাধ্যমে আমরা অতি দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


Tag
আরও খবর