বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সুন্দরবন কেন্দ্রীয় পর্যটন শিল্প নিয়ে এই সরকার কাজ করবে : উপদেষ্টা আসিফ

সুন্দরবন কেন্দ্রীয় পর্যটন শিল্প নিয়ে এই সরকার কাজ করবে : উপদেষ্টা আসিফ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সৌম্য-মোস্তাফিজ, সাবিনা-মাসুরার খেলোয়াড়দের জেলায় জেমনেশিয়ান নেই। স্টেডিয়ামের অবস্থাও খুবই নাজুক। এটি খুবই দু:খজনক।


সাতক্ষীরায় জেমনেশিয়ানসহ যে সব সমস্যা রয়েছে সেগুলো সার্ভে করে জেনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। স্টেডিয়ামের সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সব খেলা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করার সুযোগ আছে সেখানে সুযোগ সুবিধা বেশি দেব।


এছাড়া যেসব অঞ্চল থেকে খেলোয়াড় উঠে আসছে সে সব এলাকায় বেশি নজর দেব। অনেক জেলায় টুর্ণামেন্ট হয় না অনেক বছর। আগের সরকারের আমলে জবাবদিহীতা ছিলো না। জবাবদিহীতা নিশ্চিত করবো এবং টুর্ণামেন্টের আয়োজন করবো।


শনিবার (১২ অক্টোবর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি। মোদির দেওয়া সেই সোনার মুকুট চুরির ঘটনা নিয়ে তিনি বলেন, আমি মন্দির পরিদর্শন করেছি। মন্দির কমিটির সভাপতির সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, মন্দিরের দায়িত্ব থাকা ব্যক্তিদের গাফিলতি ছিলো।


দরজা খোলা রেখে চলে গিয়েছিলো সেজন্য চুরির ঘটনা ঘটছে। এই ঘটনায় মামালা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাকে সনাক্ত করার চেষ্টা চলছে। এখানকার স্থানীয় কেউ তার ছবি দেখে সনাক্ত করতে পারেনি। প্রয়োজনে আমার জাতীয় দৈনিকে দিকে তাকে সনাক্ত করার চেষ্টা করবো। এই বিষয়টিকে আমার খুবই গুরুত্বসহকারে দেখছি।


যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, সাতক্ষীরা থেকে সুন্দরবন যাওয়ার রাস্তায় খুবই খারাপ। সড়ক পথে সুন্দরবন ভ্রমণ করে খুব কষ্ট হয়ে গেছে। এটির উন্নয়ন খুবই দ্রুত প্রয়োজন। যার বাড়ি যে এলাকায় সেই এলাকায় উন্নয়ন করেছে। আগের সরকার গোপালগঞ্জের রাস্তাঘাট উন্নয়ন করেছে। কিন্তু তার আশেপাশের এলাকায় সেইভাবে উন্নয়ন হয়নি। এই রাস্তার কথা ঢাকায় যেয়ে জানাবো। পর্যটন শিল্প এগিয়ে নিতে এই সরকারের সদিচ্ছা আছে।


সুন্দরবন কেন্দ্রীয় পর্যটন শিল্প নিয়ে এই সরকার কাজ করবে। কিন্তু এটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আমরা ব্যবস্থা নিয়েছি যাতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলাবাহিনী কিভাবে বাস্তবায়ন করছে আমরা সারাদেশে সফর করছি।


জেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেছি এখানকার পরিবেশ খুবই ভালো এবং এখানকার সাম্প্রদায়িক সম্প্রতি দেখেছি আমার খুবই ভালো লেগেছে। তিনি আরও বলেন, বিপিএলকে সামনে রেখে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম স্টেডিয়াম দ্রুত সংস্কার করা হবে।


আমার চিন্তা করছি সব কিছু রাজধানী ঢাকা কেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীকরণ করা হবে। তিনি আরও বলেন, সব জায়গায় সংস্কার চলছে। জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএসর কমিটিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুবই দ্রুত আমাদের কার্যক্রম শুরু হবে। সবকিছু সংস্কার করতে আমাদের দেরী হচ্ছে। আমরা আমরা যা পেয়েছি আওয়ামী লীগ সরকার থেকে পেয়েছি। শুধু মাথাগুলো পরিবর্তন হয়েছে।


সিস্টেম পরিবর্তন হয়নি। রাতারাতি সিস্টেম পরিবর্তন সম্ভব না। সংস্কার কমিশনের মাধ্যমে সিস্টেমের পরিবর্তন করা হবে। তারপর আমরা ভালো ফলাফল পাবো।


এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরীসহ জেলায় কর্মরত ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি দেবহটায় মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজা মন্ডপ পরিদর্শন করেন।


পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে স্বাক্ষাত করে সমবেদনা জানান। পরে তিনি শ্যামনগররে ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির মন্দির পরিদর্শন শেষে উপদেষ্টা মুন্সীগঞ্জে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম হয়ে সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমণে যান।


Tag
আরও খবর