বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় গৃহবধুকে জবাই করে হত্যায় আটক ৭

সাতক্ষীরায় গৃহবধুকে জবাই করে হত্যায় আটক ৭




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার আশাশুনিতে এক গৃহবধুকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার ১১ অক্টোবর সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম কমলা খাতুন (৫৫)। তিনি দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।

আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের গ্রাম পুলিশ রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী কমলা খাতুনকে গলাকাটা অবস্থায় দক্ষিণ দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে আছে মর্মে তিনি খবর পান। বিষয়টি তাৎক্ষণিক প্যানেল চেয়ারম্যান শেখ মুকুল হোসেন ও ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাদেরকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসে সকাল ১১টার দিকে কমলা খাতুনের লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে নামাজ পড়তে উঠে তিনি কমলাকে ডেকে দিয়ে মাছের ঘেরে চলে যান। সকাল ৬টা ৫০মিনিটে তিনি বাড়ি ফিরে কমলাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী বিচালী গাদার পাশে কমলার গলাকাটা লাশ দেখতে পান। পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও এক জোড়া চপ্পল পড়ে ছিলো।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কমলা খাতুনকে জবাই করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন পুত্রবধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর