বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপারসহ ৪০ জনের নামে আদালতে মামলা

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপারসহ ৪০ জনের নামে আদালতে মামলা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

৩০ লাখ টাকা নিয়ে ইটভাটার অংশীদার না করে পুলিশের সহায়তায় বাড়ি থেকে তুলে এনে ইউনুছ আলী নামে এক ব্যবসায়িকে গুলি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের সলেমান আলীর ছেলে আব্দুল্লাহ বাদি হয়ে বুধবার (০৯ অক্টোবর ‘২৪) তৎকালিন জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ ৪০ জনের নাম উল্লেখ ও ১২ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে আমলী -৪ আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক তনিমা মণ্ডল মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্যতম আসামীরা হলেন, সাতক্ষীরার তৎকালিন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার, জেলা ছাত্রলীগের তৎকালিন সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মামুন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জিয়াউর বিন যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভোমরা বন্দরের ব্যবসায়ী জিএম আমীর হামজা, কলারোয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি আনিকুল, দেবহাটার কোমরপুরের আবুল কাশেমের ছেলে আব্দুল আলীম, জজ কোর্টের পিপি অ্যাড আব্দুল লতিফের ছেলে কামারবায়সা গ্রামের রাসেল, জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশাশুনি উপজেলার শরাপপুর গ্রামের রাজ্যেশ্বর দাস, একই উপজেলার শ্রীউলা গ্রামের যুবলীগ নেতা আলাউদ্দিন লাকী। মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের গোলাম রব্বানীর বিসমিল্লাহ ব্রিকস নামে একটি ইটভাটা আছে।


ওই ভাটায় অংশীদার করার নামে ২০১৭ সালের ১০ ডিসেম্বর ও ২০ নভেম্বর গোলাম রব্বানী মামলার বাদির ছেলে ইউনুস আলীর কাছ থেকে ৩০ লাখ টাকা নেয়। বারবার বলার পরও ইউনুসকে ভাটার অংশীদার করা হয়নি। একপর্যায়ে ২০১৮ সালের ২৪ মে রাত ১০টায় দিকে তৎকালিন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিষ ও সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তারের সহায়তায় পুলিশ পরিচয়ে ইউনুসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আসামীরা।


একপর্যায়ে তাকে ২৪ মে ২০১৮ দিবাগত রাত একটার দিকে রামকৃষ্ণপুর থেকে বড়ালী যাওয়ার পথে কাঁচা রাস্তার উপর নির্যাতন করে গুলি করে হত্যা করা হয়। পরে তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে ইউনুসের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ২০১৮ সালের ২৫ মে পুলিশ বাদি হয়ে নিহত ইউনুসসহ কয়েকজনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা (থানা মামলা নং-৪০, জিআর-১৮৩/১৮) দায়ের করেন। পরে ইউনুসের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। তখন অনুকুল পরিবেশ না থাকায় মামলা করা যায়নি। বর্তমানে অনুকুল পরিবেশ পাওয়ায় মামলা দায়ের করা হলো। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. সুধান্য সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


Tag
আরও খবর