বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

উপকূলীয় শ্যামনগরে বীজ সংরণে বীজ মেলা অনুষ্ঠিত

উপকূলীয় শ্যামনগরে বীজ সংরণে বীজ মেলা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনের পশ্চিম পাশে জলবায়ু দুর্গত একটি ইউনিয়ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ।   বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (তেরকাটির চক) গ্রামে স্থানীয় জাতের ফসলের বীজ সংরণ ও সম্প্রসারণের লক্ষে স্থানীয় বীজের একটি  মেলা অনুষ্টিত হয় ।

পেষ্টিসাইড একশন নেটওর্য়াক এশিয়া প্যাসিফিক (প্যানাপ),ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, স্বপ্নচুড়া যুব সংগঠন, সবুজ সংহতি, শ্যামনগর উপজেলা যুব সমন্বয় কমিটি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এই অনষ্ঠানে কুষক, জেলে, নারী পুরুষ, যুব, সাংবাদিক, স্থানীয় জনগোষ্টি ও স্থানীয় সরকার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

স্থানীয় জাতের ফসলের বীজ সংরণ ও সম্প্রসারণের লক্ষে বীজমেলায় ধুমঘাট গ্রামের ৩টি চকের ১৪ জন কৃষানী প্রায় ৮১ ধরনের ও স্থানীয় বীজ প্রদর্শন করেন (লালশাক, পালনশাক, টকপালন, টমেটো, বেগুন, ঝাল,মুলা, উচ্ছে, কুশি, লাউ, বরবটি, মিষ্টিকুমড়া, পটল, ঝিঙে, সিম, বরবটি, তরুল, ভুট্টা, চৈতিমুগ, কলুইডাল, ওল, কচুরমুখি, আদা, হলুদ, পেপে, পুইশাক, ডাটাশাক, ধনে, বাতোশাক, চন্দনবাতো, শ্বেতবাতো, চুবড়িআলু, বড়আলু, শসা,  ঢেড়স, চালকুমড়া, জালিকুমড়া, সরিষা, পাটসহ  অন্যান্য বীজ)। কৃষানীদের প্রদর্শিত বীজের সংখ্যা, মান ও বীজ উপস্থাপনের উপর ভিত্তি করে কৃষানীদের পুরষ্কার বিতরণ করা হয়। মেলায় প্রবীণ কৃষানীরা নতুন প্রজন্মের কাছে বীজ বিনিময় করেন।

স্থানীয় জাতের ফসলের বীজ সংরণে সচেতনতা তৈরীতে আলোচনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার ও কৃষানী অল্পনা রানী মিস্ত্রি।

মেলায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মিতা রানী মন্ডল কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের গোবিন্দ মন্ডল, স্বপ্নচুড়া যুব সংগঠনের প্রদীপ সরদার,কৃষানী হাসিনা বেগম প্রমুখ।

অনুষ্টানে উপস্থিত বক্তারা বলেন, নারীর হাত ধরেই কৃষির সুচনা। নারীই কৃষির ধারক। গ্রামীণ নারীরা নানা ধরনের ফসলের বীজ সংরণের মাধ্যমে প্রাচীন সেই প্রথা এখনো টিকিয়ে রেখেছেন। ভালো বীজ ও ভালো জাত সম্পর্কে ধারণা নিতে হবে। মানসম্মত বীজই আমাদের সম্পদ। বীজমেলা শেষে নিরাপদ খাদ্যের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্টিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার।

ছবি- শ্যামনগরে বীজ মেলা।


Tag
আরও খবর