বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কলারোয়ার ৮টি কলেজে সভাপতি হলেন যারা

কলারোয়ার ৮টি কলেজে সভাপতি হলেন যারা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কলারোয়া উপজেলায় মোট ৯টি কলেজ। এর মধ্যে একটি সরকারি কলেজ। বাকি আটটি বেসরকারি কলেজের সম্প্রতি গভর্নিং বডির এডহক কমিটি গঠন করা হয়েছে।  সবগুলো কলেজই স্নাতক পর্যায়ে অধিভুক্ত হওয়ায় কমিটি গঠনের এখতিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মনোনীত সভাপতি ও বিদ্যুৎসায়ী সদস্যের নামসহ পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আগামি ৬ মাস মেয়াদী ওই কমিটির সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠি গত কয়েক দিনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কমিটির অপর দুই সদস্য হলেন সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা অথবা প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা বা হিতৈষীদের মধ্যে থেকে একজন এবং অপরজন হলেন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে একজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মনোনীত যারা সভাপতি হয়েছেন তারা হলেন

পৌরসদরের শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন ওই প্রতিষ্ঠানেরই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র রইছউদ্দিন,

বঙ্গবন্ধু মহিলা কলেজের সভাপতি হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বজলুর রহমান,

চন্দনপুর ইউনাইটেড কলেজের সভাপতি হয়েছেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু নসর,

সোনাবাড়িয়া সোনারবাংলা ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন দুদকের পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম,

বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন,

খালেদা জিয়া ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন ওই কলেজেরই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক,

কাজিরহাট কলেজের সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমান,

ছলিমপুরের হাজী নাছির উদ্দিন কলেজের সভাপতি হয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ।


Tag
আরও খবর