বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

 সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে প্রধান অন্তরায় বৈষম্য। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে ব্যপক বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য দূর করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়া প্রয়োজন। এছাড়াও পাঠ্যপুস্তক ও সিলেবাসে যে অসঙ্গতি রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আদর্শ শিক্ষক ফেডারেশন মাধ্যমিক স্কুল শাখার উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন  সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আব্দুল মোমেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, অধ্যক্ষ আবু রাসেল আশকারী, শেখ আফতাবুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা প্রমুখ।

সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 

সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর