বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আব্দুর রহমান কলেজের শিক্ষকদের কক্ষে আটক রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

আব্দুর রহমান কলেজের শিক্ষকদের কক্ষে আটক রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

শিক্ষকদের কক্ষের মধ্যে আটক রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে এড. আব্দুর রহমান কলেজের সংরক্ষিত তহবিলের অর্থ আত্মসাত মামলায় অভিযুক্ত সিরাজুল ইসলামের বিরুদ্ধে। সোমবার বিনেরপোতাস্থ এড. আব্দুর রহমান কলেজে এ ঘটনা ঘটে। এঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ।


কলেজ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর কলেজ অধ্যক্ষের স্বাক্ষর জাল করে একটি এডহক কমিটির অনুমোদন করান দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামান। ওই কমিটির সভাপতি হওয়া সিরাজুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে কলেজের সংরক্ষিত তহবিলের অর্থ আত্মসাথের মামলা রয়েছে। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে অভিযুক্ত করে চার্জশীটও প্রদান করে। যার মামলা নং ২৭৯/২০২১।


কমিটি অনুমোদনের বিষয়টি নজরে আসলে কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ওই জাল জালিয়াতির কমিটির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলাম এবং বরখাস্ত হওয়া অধ্যক্ষ আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদের নেতা ওমর ফারুক, জাতীয় পার্টির নেতা আব্দুর রউফ বাবু ওরফে দুধ বাবুসহ তাদের সহযোগিরা অধ্যক্ষকে হুমকি প্রদর্শন করতে থাকে।


এক পর্যায়ে ৭ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে সিরাজুল ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি, জালিয়াতি চক্রের হোতা আখতারুজ্জামানের ২০ থেকে ২৫ জন পেটুয়া বাহিনী কলেজে প্রবেশ করে। সে সময় তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা শিক্ষকদের একটি কক্ষের মধ্যে আটকে রাখে। এসময় তারা কলেজ অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। এতে শিক্ষক-কর্মচারীরা হট্টগোল শুরু করলে কলেজে চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।


উপায়ন্তর হয়ে সিরাজুলের কথা মত তার দেওয়া একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য হন কয়েকজন শিক্ষক। স্বাক্ষর নিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে তারা। এঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।


কলেজের অধ্যক্ষ আব্দুল মুজিদ বলেন, জালিয়াতির বিষয়টি প্রকাশ করে দেওয়ায় সিরাজুল, কথিত গণঅধিকার পরিষদের নেতা ওমর ফারুক, জাতীয় পার্টির নেতা আব্দুর রউফ বাবু প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। এতে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীতনায় ভুগছেন বলে অভিযোগ করেছেন তিনি।


কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, মিজানুর রহমান, মহিদুল ইসলাম, আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকরা জানান, সোমবার দুপুরে আকর্স্মিকভাবে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে তারা কলেজে এসে আমাদের একটি কক্ষের মধ্যে আটকে রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এধরনের কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করে ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


এবিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সাক্ষাতে কথা বলার প্রস্তাব দেন। তবে পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।


Tag
আরও খবর