বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় নার্সদের এক দফা দাবিতে কর্মবিরতি

সাতক্ষীরায় নার্সদের এক দফা দাবিতে কর্মবিরতি




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সাতক্ষীরায় সকাল ৯ থেকে দুপুর ১ পর্যন্ত কর্মবিরতি করেন নার্সরা।

নার্সিং ও মিডওইয়াফারি সংস্কার পরিষদ জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে গেটের সামনে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। সেসব ওয়ার্ডে নার্সরা দায়িত্ব পালন করছেন।

কর্মবিরতি নার্স বক্তব্য রাখেন, নার্সিং ও মিডওইয়াফারি সংস্কার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী, সদর হাসপাতালে নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, সাতক্ষীরা সদর হাসপাতালে সিনিয়র স্টাপ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাপ নার্স আফিফা তাজরিমিন, তাপোসী মন্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিনসহ আরো অনেকে।

আন্দোলনরত নার্সরা জানান, গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ থেকে দুজন নার্সিং কর্মকর্তাকে পরিচালক পদে পূর্ণ দায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন আমাদের একদফা দাবির পরিপন্থি। দেশের প্রতিটি স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে। নার্সরা চলমান আন্দোলনে যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি স্থগিত ঘোষণা করে। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা আরো জানান, প্রায় এক মাস ধরে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।


Tag
আরও খবর