বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগ সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাউছার মোঃ আবদুল ওয়াহিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী-১ রাহুল দেব পাল, উপ-বিভাগীয় প্রকৌশলী-২ তানভীর হাসান, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ উপবিভাগীয় প্রকৌশলী শেখ আল- মুয়িজুর রহমান, গণপূর্ত বিভাগ সাতক্ষীরা-২ উপসহকারী  প্রকৌশলী তানভীর হোসাইন,  সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, এলজিইডির সহকারী প্রকৌশলী সফল দাস, সহকারি প্রকৌশলী ইমরান হোসেন, ওজোপাডিগো সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন ও মোহিনী তাবাচ্ছুম প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন বলেন, আবাসন মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা। নিরাপদ ও বাসযোগ্য একটি দেশ গঠনে পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই। আর্থ-সামাজিক খাত, জনসংখ্যার চাপ, জমির অপ্রতুলতা, নগরায়ণ ও শিল্পায়ন সবকিছু বিবেচনায় এনে শহর-গ্রামে প্রতিটি জনবসতিতেই এখন পরিকল্পিত আবাসন জরুরি।

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল নগর প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। তিনি আরো  বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনায় রেখে সকল শ্রেণী-পেশার মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যাতায়াত ও নির্মল বিনোদনের সুযোগ সুবিধাসম্বলিত নগরায়ণ করতে হবে। সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক নিরাপদ আবাসন ও উন্নত নগর ব্যবস্থা চালু করতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


Tag
আরও খবর