বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পথে যেতে যেতে… পানিবন্ধি মানুষের চরম দুর্ভোগ

পথে যেতে যেতে… পানিবন্ধি মানুষের চরম দুর্ভোগ


যাচ্ছিলাম সাতক্ষীরা সদর উপজেলা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ব্রহ্মরাজপুর বাজারে। জীবিকার তাগিদে প্রতিদিন যাওয়া-আসা করি। সাতক্ষীরা শহরের পৌর দিঘির পাড় থেকে আশাশুনি লাইনের বাস ধরে যাই-আসি। পৌর দিঘি থেকে বাস ছাড়ার পর থামে নবারুণ মোড়ে। সেখানে যাত্রীর আশায় অন্তত ৫ মিনিট দাঁড়িয়ে থাকে বাস। তারপর আবার উপজেলা পরিষদ পার হয়ে চেয়ারম্যান বাড়ির মোড়ে থামে। এখানে ২/৩ মিনিট থেমে কলেজ মোড়ে থামে। সেখানেও ২/৩ মিনিট থামার পর পুরাতন সাতক্ষীরা হাটখোলা পার হয়ে মায়েরবাড়ির (সেকেন্ড অফিসারের মোড়) মোড়ে রাখে আরও ২/৩ মিনিট। এভাবে রাখারাখিতে দিঘির পাড় থেকে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে অতিরিক্ত সময় পার হয় প্রায় ২০ মিনিট। বিষয়টি যারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করেন তারা ভালো জানেন।

প্রতিদিনের ন্যায় রবিবারও আশাশুনি লাইনের বাসে উঠে ব্রহ্মরাজপুর যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্ত্বর পানিতে নিমজ্জিত। তারপর দেখলাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পানি ঢুকছে। জেলা নির্বাচন অফিসের বারান্দা বরাবর পানি ঢেউ খেলছে। একটু সামনে এগুতে দেখলাম জেলা খাদ্য গুদামের মধ্যে পানির তুফান। চেয়ারম্যান বাড়ির মোড়ের কাছে দেখলাম রাস্তার পাশের কবরস্থানটি পানিতে ডুবে রয়েছে। তারপর আলিয়া মাদ্রাসা পার হয়ে যেই ফিরেছি বায় দেখি ঘরে পানি, উঠোনে পানি, রাস্তায় পানি। শুধু পানি আর পানি। আলিয়া মাদ্রাসা পেরিয়ে বাস চলে এলো ঘুড্ডিরডাঙি। বাসের জানালা দিয়ে যদ্দূর চোখ যায় শুধু পানি আর পানি। সেখানে বসবাসরত নারী-শিশুদের দেখি পানি পার হতে। পানিতে হাবুডুবু খাচ্ছে নারী-পুরুষ ও শিশুরা। বাড়ির আঙিনায় বিচুলিগাদাও ডুবে রয়েছে পানিতে।

তারপর এলাম রামচন্দ্রপুর। সেখানেও পানি। রাস্তার পূর্ব পাশে রামচন্দ্রপুর বিলটি বর্তমানে সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। ডুবে থাকায় এ বিলে আর আমন ধান হয় না। এভাবে দহাকুলা পর্যন্ত পানি আর পানি। দহাকুলা ভাটার মোড় ঘুরতেই ডানপাশে কচুয়ার বিল। এ বিলটি পানিতে থৈথৈ করছে। এ বিলেও আর আমন চাষ হয় না। আমন চাষের আশায় অনেকে বীজতলায় ধানের চারাও তৈরি করেছিলেন। কিন্তু সে চারা কাজে লাগেনি। বীজতলার নমুনা এখনও বিলকোলাচে আলামত হিসেবে রয়েছে। ব্রহ্মরাজপুর থেকে সাতক্ষীরা ফিরে আসার পথে রাস্তার পশ্চিম পাশে একই দৃশ্য চোখে পড়ে। সদর উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিস অফিসকেও ছাড়েনি পানি। সেখানেও জলতরঙ্গ খেলছে।

প্রতিদিন এভাবে পথে যেতে যেতে দেখি পানি। দেখি পানির সাথে হাজারো মানুষের বসবাস। দেখি শত মানুষের দুর্ভোগ। দেখি পানিবন্ধি মানুষের চরম দুর্ভোগ। দেখি ফসলশূন্য মাঠে পানির তুফান। বাসের জানালা দিয়ে দেখা সাতক্ষীরার জলাবদ্ধতার সামান্য নমুনা, ভিতরের চিত্র না জানি আরও কত ভয়াবহ!


Tag
আরও খবর