বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা সদর থানা লুটের মামলায় মিঠু খান গ্রেপ্তার

সাতক্ষীরা সদর থানা লুটের মামলায় মিঠু খান গ্রেপ্তার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার সাবেক যুবদল নেতা নাসিম ফারুখ খান মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে আটক করে। রবিবার বিকেল ৫টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

নাসিম ফারুখ খান মিঠু দক্ষিণ পলাশপোলের মৃত আব্দুস সোবহান খানের ছেলে ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি।

নাসিম ফারুখ খান মিঠুর পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রধান লে. কর্নেল আশরাফুল হকের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মিঠু খানের বাড়িতে অভিযান চালায়। পরে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শামীম রেজা জানান, নাসিম ফারুখ খান মিঠুকে জিজ্ঞাবাদে জানা যায় যে, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরবর্তী সন্ধ্যার পরপরই সাতক্ষীরা সদর থানায় হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার তৎকালিন পুলিশ পরিদর্শক তুহিনুজ্জামান বাদি হয়ে ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ১৪৯/ ৪৪৭/ ৪৪৮/ ৩৩২/ ৩৫৩/ ৩০৭/ ১৮৬/ ৩৭৯/ ৩৮০/ ৪৩৬/ ৪২৭/ ৫০৬/ ৩৪/ ১০৯/ ১১৪ ধারা তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/১৬(২)/২৫(ডি) ধারায় গত ১৯ সেপ্টেম্বর ১০০০ থেকে ১২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ৪২ নং মামলা দায়ের করেন। ওই মামলায় মিঠু খানকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার বিকেল পৌনে ৫টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে সদর থানা সূত্রে জানা গেছে, মিঠু খান তার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগে ছেলে সাফিন আহম্মেদকে শনিবার বিকেল চারটার দিকে সাতক্ষীরা সদর থানায় পাঠিয়ে ২৫২ নং সাধারণ ডায়েরী করেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা সদরের ভোমরা গ্রামের রুহুল কুদ্দুস গাজীর ছেলে মামা ভাগ্নে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আজাহারুল ইসলাম গত পহেলা সেপ্টেম্বর সাতক্ষীরা আমলী প্রথম আদালতে এক মামলা দায়ের করেন। মামলায় নাসিম ফারুক খান, তৎকালিন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত খান বাবলুর রহমান খানের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও পুলিশ হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগ করা হয়। বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলাটি পিবিআই পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান তদন্ত করছেন।


Tag
আরও খবর