বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কালিগঞ্জে ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচার, থানায় দুই জিডি


 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি খুলে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তমূলক পোস্ট শেয়ারের অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কুশুলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল আলম এবং কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান থানায় পৃথক জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হাইব্রিড নেতা’, ২৪ সেপ্টেম্বর তারিখ সকাল ১০ টার দিকে ‘মানবতার ফেরিওয়ালা’ এবং অৎরভ চধৎ নামক আইডি থেকে আপত্তিকর ছবি আপলোড করে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দের নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা লিখে পোস্ট করে অপপ্রচার চালায়। এর ফলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপকভাবে মানহানি ঘটছে বলে জিডিতে উল্লেখ করেছেন বিএনপি নেতা শেখ খায়রুল আলম।

অপরদিকে, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান জিডিতে জানান, গত ২৬ সেপ্টেম্বর তারিখ বিকেল ৪ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক একটি ফেসবুক আইডি খুলে সেখানে তার ছবি আপলোড করে দেশের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রকার পোস্ট আপলোড করতে থাকে। ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক আইডি থেকে ভবিষ্যতে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় পোস্ট করে বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে হয়রানি করতে পারে সে আশংকায় থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতা শেখ আব্দুর রহমান।

ফেসবুকে একাধিক আইডি খুলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জনপ্রিয় নেতাদের নামে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালানোর ঘটনায় দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের চিহিৃত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।

আরও খবর