বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

যৌথ অভিযানে অস্ত্রসহ তিন চাঁদাবাজ গ্রেপ্তার

যৌথ অভিযানে অস্ত্রসহ তিন চাঁদাবাজ গ্রেপ্তার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরায় আওয়ামী লীগের লোক বলে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করায় তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবার ৫ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে সাতক্ষীরা শহরের উত্তর রাজারবাগান এলাকার খাইরুল ইসলামের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন চাঁদাবাজ হলো, সাতক্ষীরা শহরের রাজার বাগান উত্তরপাড়া এলাকার আব্দুল হাকিম শেখ এর ছেলে রিজাউল ইসলাম ওরফে খোকন (৪৫), মৃত কসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৪০) ও মৃত খায়রুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪৬)।


ভুক্তভোগী শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে মোঃ আব্দুল অহিদ সরদার (৫২) জানান, তিনি গত ৩০ সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়ার মৃত শেখ মমিন উদ্দীনের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে উঠার পর আসামিরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামীরা ৫ অক্টোবর বেলা ১০টার দিকে আমার ভাড়া বাসায় এসে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।


আমি টাকা দিতে অস্বীকার করায় তারা আমাকে ধরে আসামী সাইফুল ইসলামের দোকানে নিয়ে যায়। সেখানে আসামীরা দেশীয় অস্ত্র, পিস্তল, চাকু প্রদর্শন করে প্রাণ নাশের হুমকি দিয়ে আমার কাছ থেকে মোটরসাইকেলের চাবি এবং কাছে থাকা দুই হাজার টাকা জোর পূর্বক চাঁদা হিসেবে ছিনিয়ে নেয়। অবশিষ্ট টাকা সন্ধ্যার মধ্যে দেওয়ার জন্য আমাকে হুমকি দেয়।


এঘটনার পর আমি নিরুপায় হয়ে সাতক্ষীরা আর্মি ক্যাম্পে একটি অভিযোগ দেই। আসামীরা রাত ৮ টার দিকে বাকী চার লাখ আটানব্বই হাজার টাকার জন্য আমার মোবাইলে রিং করে সাইফুলের দোকানের সামনে যেতে বলে। তখন আমি সেনাবাহিনীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সাইফুলের দোকানের সামনে গেলে তারা পুনরায় আমার কাছে চাঁদার টাকা দাবি করে।


এসময় রাত পৌনে ৯ টার দিকে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে আসলে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে উল্লিখিত আসামি তিন জনকে গ্রেপ্তার করে। এ সময় অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী দৌড়ে পালিয়ে যায়।


পরবর্তীতে আসামীদের দেহ তল্লাশী করে ৩,৮৯০ টাকা কালো রংয়ের কারেন্টের তার দ্বারা পেচানো কাঠের বাটযুক্ত ফায়ারিং পিন সংযুক্ত একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।


সেনাবাহিনী ও পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীরা আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার বিষয়টি স্বীকার করে।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Tag
আরও খবর