বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামন্ডপে ১৬ স্থানে নিরাপত্তায় বিজিবি


সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজা মন্ডপে ১৬ স্থানে নিরাপত্তায় থাকবে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন।

শনিবার ৫ অক্টোবর বিকেলে বিজিবির ভোমরা ক্যাম্পে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।


তিনি বলেন, ২ অক্টোবর থেকে বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে পূজামন্ডপসমূহ ও তার আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে টহল কার্যক্রম চলমান রয়েছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে ৪০টি পূজামন্ডপ রয়েছে, বিজিবি ১৬ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং বিজিবির ২ শতাধিক সদস্যরা এ কাজে নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে অভিযুক্ত রাজনৈতিক, ব্যবসায়ী পেশাজীবিসহ ২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। বিজিবির এধরণের কার্যক্রমের ফলে ইতোমধ্যে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনে ব্যাপক আস্থার সঞ্চার এবং পূজা উদযাপনে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করেছে।

এ সময় পূজা উদযাপন উপলক্ষে যেকোন প্রকার আইন-শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে বিশৃঙ্খাকারীকে অপরাধী হিসেবে গন্য করা হবে, তাদের কোন পরিচয় বিবেচনা করা হবে না বলে জানান অধিনায়ক আশরাফুল হক।


আরও খবর