বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা জেল থেকে পালানো পলাতক এখনো ৬২ জন


সাতক্ষীরা জেলা কারাগারে ৪০০ জন বন্দির ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে বন্দি রয়েছে মাত্র ২৩৬ জন। বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনের সময় জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ জন বন্দির মধ্যে গ্রেফতার হয়ে ফেরত এসেছেন ২৫ জন। পলাতক রয়েছেন ৬২ জন।


নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সাতক্ষীরা জেলা কারাগারে গত ২অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী ঐদিন বন্দি ছিল মোট ২৩৬ জন। এরমধ্যে পুরুষ ২২২ এবং মহিলা ১৪ জন। যদিও জেলা কারাগারের অনুমোদিত ধারণ ক্ষমতা ৪০০ জনের। যার মধ্যে পুরুষ ৩৬০ এবং মহিলা ৪০ জন থাকার কথা।


বর্তমানে ২৩৬ জন বন্দির মধ্যে পিতা-মাতার সাথে পুরুষ শিশু রয়েছে ৩জন এবং কন্যা শিশু রয়েছে ১ জন । মৃত্যুদ- প্রাপ্ত পুরুষ বন্দি আছেন ২ জন। বিদেশি বন্দি আছেন ৩জন। এরমধ্যে ভারতীয় ২ জন এবং আরপি ভারতীয় ১ জন। বর্তমানে মায়ানমারের কোন বন্দি না থাকলেও ইতিপূর্বে বেশ কয়েকজন রোহিঙ্গা আটক ছিলেন।


এছাড়া যুদ্ধাপরাধি কোন বন্দি কারাগারটিতে না থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজা প্রাপ্ত আসামি আছেন ৩ জন। সূত্রটি আরও জানায়, বর্তমানে ডিভিশন প্রাপ্ত হাজতি না থাকলেও পুরুষ হাজতি রয়েছেন ১৫৮ জন এবং মহিলা হাজতি রয়েছেন ১০ জন।বিনাশ্রম কয়েদি রয়েছেন পুরুষ ২৫ জন এবং মহিলা ৩ জন। সশ্রম কয়েদি রয়েছেন পুরুষ ৩৬ জন এবং মহিলা ১ জন।


অপরদিকে কারাগারের অভ্যন্তরে হাসপাতালের শয্যা সংখ্যা মোট ২০টি, কক্ষ সংখ্যা ৫টি, সহকারি সার্জনের পদ রয়েছে ১টি, ডিপ্লোমা নার্সের পদ রয়েছে ১টি এবং ফার্মাসিস্টের পদ রয়েছে আরও ১টি। এছাড়া কারাহাসপাতালে ভর্তি বন্দি রোগী রয়েছেন ২ জন। বাহিরের হাসপাতালে বন্দি রোগী রয়েছেন ১ জন।


সূত্রটি জানায়, কারাগারে থাকা অসহায় দরিদ্র বন্দির মধ্যে গত জানুয়ারি হতে ২ অক্টোবর পর্যন্ত ৩৫ জন বন্দির আইনি সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করা হয়। এরমধ্যে ২৯ জন অসহায় বন্দির জন্য প্যানেল আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।


এদিকে জেলা কারাগারে গত ৮ সেপ্টেম্বর যোগদানকারী জেল সুপার এনায়েত উল্ল্যাহ উল্লেখিত বিষয়গুলি নিশ্চিত করে জানান, বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে ১ জন জেলারের পদ শুন্য রয়েছে, যেখানে ডেপুটি জেলার অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন। এছাড়া খালি আছে ৭ জন কারারক্ষীর পদও। তিনি জেলা কারাগারটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আরও জানান, শুন্য পথগুলো দ্রুত পূরণ করা হলে সকল কাজে আরও গতি ফিরে আসবে।


আরও খবর