বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা ব্রহ্মরাজপুর বাজারে অভিনব কায়দায় চুরি


সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে নিউ দে জুয়েলার্স ও সাইকেল মেকানিকের দোকান থেকে নগদ ৩৪ হাজার টাকাসহ স্বর্নালংকার চুরির ঘটনা ঘটেছে। ৬ অক্টোবর দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা ব্রহ্মরাজপুর বাজারের মৃত চন্ডী দের ছেলে কার্তিক চন্দ্র দের নিউ দে জুয়েলার্স ও সু মঙ্গল দেবনাথের সাইকেল মেকানিকের দোকানে সিদ কেটে চুরি সংঘটিত হয়েছে।


নিউ দে জুয়েলার্সের লকার ভেঙে ৩ ভরি সোনা, ৫ ভরি রুপা অলঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং একই সাথে পাশের দোকান সুমঙ্গলের দোকান থেকে ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন ও ব্রহ্মরাজপুর বনিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক শাহাদাত হোসেন বাবু, মুস্তাক আহমেদ, সুবীর সাহা, ঘটনাস্থান পরিদর্শন করেন। চোরেরা অভিনব কায়দায় প্রথমে সুমঙ্গলের দোকানের পিছন থেকে সিদ কেটে দোকানে ঢুকে চুরি করে তারপর পাশ্ববর্তী নিউ দে জুয়েলার্সের টিনের চাল পিছন থেকে অভিনব কায়দায় উঁচু করে ভিতরে প্রবেশ করে।


এতে সাধারণ মানুষের মধ্যে বেশ সন্দেহের সৃষ্টি হয়। এব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেন জানান-চুরির ঘটনাটি সম্পুর্ন রহস্যজনক। বাজারের সিসি টিভি ফুটেজ দেখে যাচাই-বাছাই করে চোর সনাক্তসহ প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।


তবে এরিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা থানায় অভিযোগ দাখিল করিনি। সম্প্রতি এলাকায় পুলিশের টহল জোরদার না থাকায় প্রতিনিয়ত ছোটখাটো চুরির ঘটনা ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামে অহরহ ঘটছে। এলাকায় জলাবদ্ধতার কারণে অধিকাংশ খেটে খাওয়া মানুষের কোন কাজ না থাকায় তীব্র অভাবের মধ্যে ছিচকে চোরের উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। সচেতন এলাকাবাসী অবিলম্বে পুলিশি টহল জোরদার করতে পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আরও খবর