বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। তিনি বলেন উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা আশাকরি।


শুক্রবার ৪ অক্টোবর বিকাল ৪ টায় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান খান, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাবু, বিএনপি নেতা দোলন মোল্লা, আলতাফ হোসেন, জাফর ইকবাল বাবু, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, মূনাল কমার মন্ডল,অসিম কুমার মন্ডল প্রমুখ। পারুলগাছা সর্বজনী পূজা মন্দির, মধ্য বিষ্ণুপুর পূজা মন্দির, বিষ্ণুপুর বাবুর বাড়ি পূজা মন্দির, জয়পত্র কাটি পূজা মন্দির, জয়পত্র কাটি পশ্চিমপাড়া পূজা মন্দির, বন্ধকাটি সর্বজনী পূজা মন্দির, কোমরপুর পূজা মন্দির সহ ৭ টি পূজা মন্দিরে আগামী ৮ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


এদিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার বিশ্বাস উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পৃথক দুটি পূজামন্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন।


Tag
আরও খবর