বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ১১২ বোতল ফেনন্সিডিলসহ দুইজন আটক

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ১১২ বোতল ফেনন্সিডিলসহ দুইজন আটক





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনন্সিডিলসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর ৫ টার দিকে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় এ আটকের ঘটনা ঘটে।


আটককৃতরা হলেন, সাতক্ষীরা কালীগঞ্জ থানার জাফরপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে মোঃ অজিহার রহমান গাজী অভি (৪২) ও সদরের আলিপুর গাংনীয়া এলাকার মোঃ আজিজুল ইসলামের ছেলে চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ সাইদুল্লাহ হোসেন কারিকর (২৮)।


সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় এসআই শেখ আহম্মদ কবির, এসআই পিন্টু লাল দাস, এসআই মিঠুন মজুমদার, এএসআই বিএম তৌহিদুজ্জামান, সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে গাংনীয়া ব্রিজের পশ্চিম পার্শ্বে “নুর ইসলাম টি-ষ্টল” এর সামনে থেকে ওই দুই চিহ্নিত মাদক চোরাকারবারিকে ১১২ বোতল ফেনন্সিডিল সহ আটক করা হয়। এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় মামলা দেওয়া হয়েছে। মামলা নং-০৩ বলেও জানান তিনি।

Tag
আরও খবর