বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আশাশুনির বিল বকচর প্রাথমিক বিদ্যালয় দু'মাস পানিতে নিমজ্জিত

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ৬৭ নং বিল বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত থাকায় ক্লাশ পরিচালনা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কোমলমতি শিশুরা হাটু পানি ঠেলে স্কুলে যেতে হিমশিম খাচ্ছে।ইউনিয়নের বিল অঞ্চলে গড়ে ওঠা গ্রামের মধ্যে অবস্থিত বিদ্যালয়টি অবহেলিত ও বঞ্চিত জনপদের শিশুদের শিক্ষার আলোয় উদভাসিত করতে ভূমিকা রেখে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারনে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্কুলে যাতয়াতের রাস্তাও হাটু পানিতে তলিয়ে গেছে। জরাজীর্ণ ভবনে কর্তৃপক্ষ ক্লাশ পরিচালনা করে আসছে। দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে অপসারণ করে নতুন ভবন নির্মানের দাবীর প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মানের প্রস্তাব গেলেও এখনো ভবন বরাদ্দের কোন ব্যবস্থা হয়নি। জরাজীর্ণ ভবনের ৩টি কক্ষে কোন রকমে ২ শিফটে ক্লাশ চালান হচ্ছিল। কিন্তু প্রায় ২ মাস পূর্ব থেকে বৃষ্টির পানি বাধ সেধেছে। ক্লাশ রুমের মেঝেত এক বিঘাত করে পানিতে তলিয়ে থাকায় সেখানে ক্লাশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। তারপরও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তৃপ্তি রানীর উদ্যোগে সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন, জগদীশ মন্ডল ও সৌরভ সরদার পানিতে ভিজে ক্লাশ নিয়ে যাচ্ছেন। পথেঘাটেসহ ক্লাশ কক্ষের মধ্যে পর্যন্ত ব্যাঙ, সাপ, পোকা মাকড়ের আনাগোনা শিশুদের মনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এছাড়া পানি ঠেলে ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেনা বা চাচ্ছেনা। ফলে ঠিকঠাক ক্লাশ পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু জানান, পয়ঃ নিস্কাশন ব্যবস্থার সমস্যার কারনে অতি বৃষ্টির পানি নিস্কাশন না হওয়ায় এলাকাসহ স্কুলটি পানিতে জলমগ্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা যেমন স্কুলে যেতে পারছেনা, ক্লাস রুমে বসার পরিবেশ না থাকায় ঠিকঠাক ক্লাশ নেওয়ায় সম্ভব হচ্ছেনা।৭৯ জন শিক্ষার্থী নিয়ে চলমান স্কুলটি এখন থমকে দাড়িয়েছে। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন জানান, বিল বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মত আরও দুটি বিদ্যালয় জলমগ্ন আছে। এসব বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পানি নিস্কাশনের জরুরী পদক্ষেপ নেওয়া দরকার। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করেছি।

Tag
আরও খবর