বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ৩ ; উদ্ধার ৩ মোটর সাইকেল

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2024 03:55:24 pm


◾কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে কালিগঞ্জের ডাকাত সর্দার ইয়ার আলী সহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি)পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সাতক্ষীরা শহরের লাবসা বাইপাস এলাকা থেকে এবং কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা পুলিশের কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মিদের সাথে ব্রিফিং কালে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুর রহমান এ তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত জব্বার তরফদারের পুত্র ইয়ার আলী (৩২), কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের পুত্র শাহিন আলম (৩২) ও একই এলাকার আব্দুল জব্বার শেখের পুত্র মহিববুল্লাহ বাবু (২৮)।


ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান ডাকাত সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দসূতা, চুরিসহ ১৭ টি মামলা চলমান রয়েছে এবং আদালত থেকে জারিকৃত ৫ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি সহ কালিগঞ্জ থানার ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে, এ ঘটনায় দু'জন আহত হয়। এসব ঘটনায় আন্তজেলা ডাকাত সর্দার ইয়ার আলী জড়িত মর্মে এক সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ডাকাত ইয়ার আলী, মো: শাহিন আলম ও মহিববুল্লাহ বাবুকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।


জানা যায় ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগে ডাকাত ইয়ার আলীর নেতৃত্বে কৃষ্ণনগর এলাকা সহ আশেপাশের এলাকায় ত্রাশ সৃষ্টির মাধ্যমে ডাকাত বাহার আলী, রেজাউল সহ তাদের বাহিনী নিয়ে চাঁদাবাজির রাজত্ব কায়েম করে। সেই থেকে প্রশাসন তাদের আটকের জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। ইয়ার আলী ও তার দুই সহযোগী আটকের খবরে এলাকাটির সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে, খুব দ্রুত তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

আরও খবর