বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

নারী শিশু জজ মাফরোজা পারভীনের যোগদান উপলক্ষে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন

নারী শিশু জজ মাফরোজা পারভীনের যোগদান উপলক্ষে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যোগদান করেছেন মাফরোজা পারভীন। গতকাল সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। মাফরোজা পারভীন ইতিপূর্বে ঢাকার শ্রম আদালত-১ এর চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৮ বিসিএস (বিচার) এর মাধ্যমে বিচারক হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য, সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম,জি আযম সম্প্রতি বদলি হয়ে ঢাকার শ্রম আদালত ১ এর চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হিসেবে যোগদান করেছেন। একই আদালতে দায়িত্বে থাকা বিচারক মাফরোজা পারভীন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যোগদান করলেন। এছাড়া তিনি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাতক্ষীরার আদালতগুলোতে সরকারি কৌশুলীগণ অনুপস্থিত আছেন বলে একাধিক আইনজীবী পত্রদূতকে জানান। তারা আরো জানান, সরকারি কৌশুলীগণ অনুপস্থিত থাকার কারণে বিভিন্ন আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য গ্রহণসহ মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। একই অবস্থা তৈরী হয়েছে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেও। ওই আদালতের স্পেশাল পিপি জহুরুল হায়দার বাবু আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধেও দায়ের হয়েছে হত্যাসহ একাধিক মামলা। গতকাল বিচারক মাফরোজা পারভীন এজলাসে ওঠার পর আইনজীবীগণ পিপির অনুপস্থিতির বিষয়টি বিচারকের দৃষ্টিগোচরে আনেন। এ সময় তিনি বাদী পক্ষে বিজ্ঞ আইনজীবীদের মামলা পরিচালনায় আইনগত কোন বাধা নেই মর্মে উল্লেখ করেন এবং বাদীপক্ষে আইনজীবীদেরকে মামলা পরিচালনা করার জন্য নির্দেশ দেন।

এদিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-২০২৪ পর্যন্ত সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা ছিল ৩,৯৯৯টি। এসব মামলার মধ্যে নারী-শিশু মামলা ২,৭১১টি, শিশু মামলা ৫৬৬টি, মানব পাচার মামলা ১১২টি এবং কোর্ট পিটিশন মামলা ছিল ৬১০টি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী পত্রদূতকে জানান, সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সরকারি কৌশলী নিয়োগ প্রদান করা না হলে বিপুল সংখ্যক মামলা পরিচালনায় জটিলতার সৃষ্টি হতে হবে।


Tag
আরও খবর