বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে একদিনে কুকুরের কামড়ে ৮জন নারী ও শিশু আহত

শ্যামনগরে একদিনে কুকুরের কামড়ে ৮জন নারী ও শিশু আহত



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগরে একদিনে কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ আটজন আহত হয়েছেন। বুধবার ২৫ সেপ্টেম্বর উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারীব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় এসব ঘটনা ঘটে।


শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৮ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার সকালে পার্শ্ববর্তী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর থেকে প্রথমে লাল রঙের একটি কুকুর কামড়ানো শুরু করে। এরপর একে একে পথচারী, দোকানি, স্কুলছাত্রী ও শিশুদের কামড়ায়।


স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে দৌড়ে গোবিন্দপুর, কাশিমাড়ী, কাছারীব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামে গিয়ে মানুষকে কামড়িয়ে জখম করে। কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হোসাইনের মাতা মানপুর গ্রামের হালিমা খাতুন বলেন, সকালে বাড়ির গেটের সামনে হঠাৎ একটি কুকুর এসে আমার ছেলের ওপর হামলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আমার ছেলের মাথায় ও ঘাড়ে কামড়ে ধরে। অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছিলাম না।


এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় তাকে মুক্ত করা হয়। পরে ছেলেকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসাধীন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সোহাগ বাবু বলেন, সকালে আমি রাস্তার উপর দাড়িয়েছিলাম। এসময় একটি পাগলা কুকুর আমাকে কামড় দেয়। উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন, পাগলা কুকুরের কামড়ে তার এলাকার তিনজন আহত হয়েছে।


শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শাকির হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও বিড়ালের আক্রমণে আহত ৫ জন এবং বানরের আক্রমণে আহত ১ জন রোগী ভর্তি হয়েছেন। কুকুরে কামড়ানো রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত ভ্যাক্সিন মজুত রয়েছে। প্রসঙ্গত, শ্যামনগরে চলতি মাসে (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত ১১৪ জন কুকুর, বিড়াল ও বানরে কামড়ানো রোগী ভর্তি হয়।


Tag
আরও খবর