বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে সভাপতি মনোনীত হয়েছেন রহমাতুল্লাহ পলাশ

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে সভাপতি মনোনীত হয়েছেন রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে আহবায়ক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কলেজটির প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর একমাত্র ছেলে এইচএম রহমাতুল্লাহ পলাশ। গত ২৩ সেপ্টেম্বর জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের ছেলে শেখ নাজমুল হোসেন 


দীর্ঘ ১৫ বছর পর কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম মনসুর আলী ও তার সহধর্মিনী বেগম রোকেয়ার সুযোগ্য ছেলে এইচ এম রহমাতুল্লাহ পলাশ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী তকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কলেজের একাধিক শিক্ষক-কর্মচারি জানান, ২০১৩ সালের ২৪ আগস্ট রাজনৈতিক প্রভাব খাটিয়ে রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাফরুল আলম বাবু। তিনি কলেজে যোগদানের পর থেকে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও লুটপাট চালাতে থাকেন। অনিয়ম-দুর্নীতির পাশাপাশি কলেজের শিক্ষক-কর্মচারিদের সাথে চরম দুর্ব্যাবহার ও নানাভাবে প্রশাসনিক হয়রানি করেন অধ্যক্ষ একেএম জাফরুল আলম। দুর্নীতিবাজ ওই অধ্যক্ষের কর্মকান্ডে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত রোকেয়া মনসুর মহিলা কলেজের পূর্বের সুনাম ধীরে ধীরে ক্ষুন্ন হতে থাকে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ১৭ আগস্ট পর্যন্ত একটানা কলেজে অনুপস্থিত থাকার পর জাফরুল আলম বাবু ১৮ আগস্ট হঠাৎ কিছুক্ষণের জন্য কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এরপর থেকে আবারও লাগাতার অনুপস্থিত থাকেন তিনি। এরমধ্যে আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা ও জাফরুল আলম বাবুর সময়ে নিয়োগপ্রাপ্ত ৮ জন শিক্ষক-কর্মচারির লিখিত স্বীকারোক্তি অনুযায়ী তিনি প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানাজানি হলে দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী এবং স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। শিক্ষক-কর্মচারিরা আরও জানন, জাতীয় বিশ^বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারিদের গত ১ সেপ্টেম্বর থেকে কলেজে উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ অধ্যক্ষ জাফরুল আলম বাবু কলেজে অনুপস্থিত থাকেন। একপর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর দুপুরের দিকে তিনি কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে কিছুক্ষণ পর চলে যান। 

এরপর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (২৫ সেপ্টেম্বর) তিনি একটানা অনুপস্থিত রয়েছেন। নবগঠিত এই পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম রহমাতুল্লাহ এর নেতৃত্বে নবগঠিত পরিচালনা পর্ষদ স্বৈরাচার ও দুর্নীতিবাজ অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুকে স্থায়ীভাবে অপসারণপূর্বক একজন সৎ ও দায়িত্বশীল অধ্যক্ষ নিয়োগের জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা।

আরও খবর