বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরীর মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরীর মৃতদেহ উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে পড়ে নিখোঁজ ডুবুরী মিজানুরের রহমানের মৃতদেহ প্রায় ৪০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা কপোতাক্ষ নদের গাগড়ামারী এলাকার চর থেকে ভাসমান অবস্থার তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মৃতদেহ নিয়ে যায়।


ডুবুরী মিজানুর রহমান খুলনার ৫নং ঘাট এলাকার মোঃ দুলাল সরদারের ছেলে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরায় উপকুল রক্ষা বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের হয়ে কাজে নেমে সোমবার দুপুরে সে নিখোঁজ হয়।


মিজানুরের পিতা দুলাল সরদার জানান বাঁধ নির্মাণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের নোঙর বা বলগেট সন্ধানের জন্য খুলনা থেকে দুই সহকর্মীসহ তার ছেলে মিজানুরকে ডেকে আনা হয়। সোমবার বিকালের দিকে নদীতে নামার পর হঠাৎ সে তলিয়ে যায়। পরক্ষণে টানা দু’দিন নিখোঁজ হওয়া অংশে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধান চালিয়েও মিজানুরের কোন সন্ধান করতে পারেনি। একপর্যায়ে আজ বুধবার সকালে নদীর চরে ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়।


পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা বলেন সোমবার সকালে কপোতাক্ষ নদে নোঙর করা পল্টুনের নোঙর ছিঁড়ে যায়। এসময় কর্মরত শ্রমিকরা নিজেরা চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খুলনা থেকে তিনজন ডুবুরীকে ডাকা হয়। পরবর্তীতে নোঙর সন্ধানকালে মিজানুর রহমান নামে এক তরুণ ডুবুরী পানিতে তলিয়ে গেলে ফায়ার সার্ভিস সদস্যরা তার খোঁজে নামে।


শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন খবর পেয়ে উপ-পরিদর্শক ফরিদ হোসেনকে মৃতদেহ নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


Tag
আরও খবর