বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন আটক

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন আটক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার বৈকারী কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তিন জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৩ এর কালিয়ানী মন্ডলপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক বাংলাদেশী তিন নাগরিক হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ণ বাহার (২৭), একই গ্রামের অরবিন্দ বাহারের ছেলে শুভ বাহার (২৪) এবং গনেশ চন্দ্র মন্ডল এর ছেলে উত্তম কুমার মন্ডল (২০)।


বিজিবি সূত্র জানায়, সদর উপজেলার বৈকারী কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন লোক ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের বৈকারী বিওপির একটি টহল দলের সদস্যরা রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৩ বরাবর এলাকা থেকে ৩ জনকে আটক করে বিজিবি সদস্যরা।


আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত বাংলাদেশী নাগরিকগণ চাকুরী উদ্দেশ্যে ভারতে যাচ্ছিল। ভারতীয় পাচারকারী উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন এলাকার শুধয় বাসক (৪৫) এর মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা কালিয়ানী সীমান্ত এলাকায় আসে। এ সময়ে তাদের ব্যাগ তল্লাশী করে ১ টি ল্যাপটপ, ৪ টি মোবাইল ফোন পাওয়া যায়।


সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মালামালসহ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর