বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

৬৭ বছরের বৃদ্ধা ধর্ষিতা নারীর অপারেশন সম্পন্ন

৬৭ বছরের বৃদ্ধা ধর্ষিতা নারীর অপারেশন সম্পন্ন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

৬৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে ধর্ষিতার ছেলে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় সাতক্ষীরার দেবহাটা থানায় এ মামলা দায়ের করেন। মামলায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গলদারচক (পলগাদা) গ্রামের আবুল কাশেমের ছেলে আসাদুল ইসলামকে আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের একটি গ্রামের ৬৭ বছরের এক বৃদ্ধা শনিবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে শুয়ে ছিলেন। আসামী আসাদুল তাকে তার ছেলের জন্য কালিগঞ্জের নলতায় দেখতে যাওয়া মেয়ে সম্পর্কে জানতে চায়। একপর্যায়ে তাকে রবিবার আবারো যেতে হবে বলে খরচের টাকা নেওয়ার জন্য দরজা খুলতে বলেন। তিনি দরজা খোলার সাথে সাথেই আসাদুল তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আসাদুল পালিয়ে যায়। পরে তাকে সখীপুর হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রক্তক্ষরণ কোন প্রকারে বন্ধ না হওয়ায় রবিবার দুপুরে ভিকটিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অপারেশন করা হয়। ক্ষতস্থানে ১৭টি সেলাই দিতে হয়। দিতে হয় ‘ও পজিটিভ’ দুই ব্যাগ রক্ত।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান জানান, ওই বৃদ্ধার ছেলে বাদি হয়ে রবিবার রাতে থানায় একটি মামলা (জিআর ৭৯, দেবঃ) দায়ের করেছেন। মামলার তদন্তভার উপ-পরিদর্শক সেলিম রেজার উপর ন্যাস্ত করা হয়েছে। ভিকটিম সুস্থ হলে তার ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি করানো হবে। আসামী আসাদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Tag
আরও খবর