বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আট বছর আগে দাফন করা কবর থেকে অবিকৃত মৃতদেহ

আট বছর আগে দাফন করা কবর থেকে অবিকৃত মৃতদেহ

 



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ভিন্ন জায়গায় স্থানান্তরের জন্য কবর খোঁড়ার পর সম্পুর্ন অবিকৃত অবস্থায় থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপোট (যোগিন্দ্রনগর) গ্রামে। আট বছর আগে আব্দুল গণি নামের ঐ ব্যক্তির মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাকে উক্ত স্থানে দাফন করেছিল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। একই গ্রামের মরহুম আলহাজ্ব শামছুদ্দীন গাজীর ছেলে ছিলেন তিনি।


মরহুম আব্দুল গণির বড় ছেলে আলহাজ্ব আবু সুফিয়ান জানান ২০১৬ সালের ৩রা মার্চ তার পিতা ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার পিতা স্থানীয় ছোটকুপোট হাজীবাড়ি দোতলা জামে মসজিদের ইমামের দায়িত্ব পালনের পাশাপাশি তাবলীগ জামাতের সাথী ছিলেন। বৃদ্ধ বয়সেও তিনি তাবলীগী চিল্লা লাগানোর পাশাপাশি ধর্মীয় কাজে বিশেষভাবে মনোযোগী ছিলেন।


আবু সুফিয়ান আরও জানান মৃত্যুর পর পিতার অছিয়ত মেনে মৃতদেহ উক্ত মসজিদের পাশে দাফন করা হয়। আগে থেকে সেখানে আব্দুল গণির এক প্রতিবন্ধী মেয়েসহ অপর এক নাতির মৃতদেহ দাফন করা ছিল।


তার দাবি মসজিদের ভবন সম্প্রসারণের জন্য সম্প্রতি দাদাসহ ছোট্ট নাতির কবরের পাশে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। যার অংশ হিসেবে শ্রমিকরা কাজ শুরুর পর কবর খুঁড়ে আব্দুল গণির মৃতদেহ সম্পুর্ন অক্ষত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে স্থানীয় আলেমগনের সাথে আলোচনার পর নুতন কবরে জানাজা ছাড়াই তাকে দ্বিতীয়বার দাফন করা হয়েছে। এসময় তার পিতার কবরের পাশে থাকা ছোট ভাইপোর কবর থেকে শুধুমাত্র একটি কাপড় উদ্ধারের কথা জানান তিনি। দাদার প্রায় তিন বছর আগে অসুস্থতার কারণে ঔ শিশুর মৃত্যু হয় বলেও নিশ্চিত করেন আবু সুফিয়ান।


সত্যতা নিশ্চিত করে স্থানীয় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, খবর শুনে ঘটনাস্থলে পৌছে তারাও আশ্চর্য্য হয়েছেন। তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলতেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।


উপজেলা সদরের হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকীবলেন পবিত্র আল কোরআনে বলা হয়েছে, “যারা আল্লাহ পাকের রাস্তায় মারা যান তোমরা তাদেরকে মৃত বলো না।” এটা কোন অস্বাভাবিক ঘটনা নয় বলেও তিনি দাবি করেন।


Tag
আরও খবর