বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানবপাচার বিষয়ে প্রতিযোগিতা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানবপাচার বিষয়ে প্রতিযোগিতা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৩সেপ্টেম্বর) সকালে কারিতাস খুলনা অঞ্চলের বাস্তবায়নে ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানব পাচার বিষয়ে আন্তঃবিদ্যালয় আর্ট, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

বিচারক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, উত্তরণ ম্যানেজার নাজমা আক্তার, আর্ট শিক্ষক শিলাদিত্যা পাইক। বক্তব্য রাখেন বিতর্ক প্রতিযোগিতার মডারেটর শিক্ষক রনজিৎ কুমার বর্মন, কারিতাসের পক্ষে প্রজেক্ট অফিসার এন্ড্রিকো মন্ডল, ইউপি উন্নয়ন সহায়ক সুজন সেন, শরিফুল ইসলাম, এলিয়াস তরফদার, সাগরিকা সিং প্রমুখ।

বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় বিতর্ক প্রতিযোগিতায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, কালিঞ্চি এ গফফার মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ ও পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল জলবায়ু পরিবর্তনই অভিবাসন ও মানব পাচারের প্রধান কারণ। বিতর্ক প্রতিযোগিতায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সকল প্রতিযোগিতায় গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ৫টি বিদ্যালয় অংশ গ্রহণ করে।

ছবি- শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, মানব পাচার ও অভিবাসন বিষয়ে প্রতিযোগিতা।



Tag
আরও খবর