বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারপিটের ঘটনায় উত্তাল, সড়ক অবরোধ


সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অভিযুক্ত বহিস্কৃত শিক্ষক কবির হোসেনের পদত্যাগের দাবীতে উত্তাল বিদ্যালয়। সেই সাথে অভিযুক্ত শিক্ষককে বিচারের আওতায় আনার লক্ষ্যে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। রোববার ২২ সেপ্টেম্বর সকালে শহরের মুনজিতপুরস্থ বিদ্যালয়য়েএ ঘটনা ঘটে।


ফলে সঙ্গে সঙ্গে শুরু হয় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে এবং ক্লাস বর্জন করেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়, বিপাকে পড়ে সাধারণ মানুষ। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত সহকারী শিক্ষক কবির হোসেনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। তাদের সঙ্গে এ স্কুলের অভিভাবকরাও যোগ দেয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীদের ক্লাসে আটকিয়ে রেখে মারপিট করার কারণে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম রফিক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক প্রধান শিক্ষককে স্কুলে আসতে অনুরোধ জানান।


শিক্ষার্থীদের প্রাণ প্রিয় প্রধান শিক্ষক স্কুলে আসলে তার অনুরোধে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আন্দোলনরত শিক্ষার্থী মাহিরা ইসলাম বলেন, কবির স্যার শিক্ষার্থীদের ক্লাসে আটকে রেখে মারধর করেছে। এর প্রতিবাদে আমাদের এই অবরোধ কর্মসূচি। প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজীর কঠোর পরিশ্রমের কারণে প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনসহ বেসরকারি বিদ্যালয় গুলোর মধ্যে খুলনা বিভাগের মধ্যে শীর্ষে অবস্থান করছে সাতক্ষীরা নবারণ উচ্চ বালিকা বিদ্যালয়। একটি পক্ষ এটিকে বিনষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে।


অভিভাবক রবিউল ইসলাম বলেন, অল্প কয়েকদিন প্রধান শিক্ষক ছুটিতে তাই এই অবস্থা, কদিন পর দেখা যাবে হেড স্যারের অনুপস্থিতিতে বাচ্চাদের মেরে বাইরে ফেলে দেবে শিক্ষক কবির। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তাসহ শিক্ষার যে সুন্দর পরিবেশ ছিল সেটা যেন ফিরে আনার আহবান জানান।


সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষক কবিরের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয়।


স্কুল কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন বলেন, স্কুলের বিয়য়ে আমি অবগত হয়েছি। জরুরী সভা ডেকে সবার মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর