বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

হিন্দু খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য প্রত্যাশী ছিল --- মোহাদ্দেছ রবিউল বাশার

মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা মুসলিমরা সাধ্যমত চেষ্টা করে থাকি। হিন্দু, খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য চায়। তারা নৈকট্য লাভের জন্য মাধ্যম অবলম্বন করে থাকে। মুসলমানদের উপর বিধান হলো আল্লাহকে পেতে হলে মোহম্মদ (দঃ) কে ভালবাসতে হবে। আমরা সেজন্য মহানবীর আদর্শ বাস্তবায়নে চেষ্টা করে থাকি। বিশ্বের শ্রেষ্ট মানুষ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছালাম। জর্জ বার্নাড শ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে হযরত মোহাম্মদ (দঃ) নির্বাচিত করে দি হান্ড্রেড বইতে ১ নং হিসাবে লিপিবদ্ধ করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতেন আমীর মুফতি মোহাদ্দেস হাফেজ রবিউল বাসার উপরোক্ত কথা বলেন। পবিত্র কোরআনের একাধিক আয়াত উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, মহানবী (সাঃ) আদর্শ বিচারক ছিলেন, ছিলেন আদর্শবান ব্যবসায়ী। তিনি ৪০ বছর বয়স পর্যন্ত নবুয়ত পাননি, তিনি জানতেননা তিনি নবী, তারপরও তিনি নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন। আমাদেরকে উত্তম আদর্শবান হয়ে দেশ ও জাতির সেবাব্রতী হতে হবে। তিনি সকলকে মহানবীর (সাঃ) আদর্শে আদর্শিত হতে আহবান জানান।

রবিবার বিকাল ৪ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে ইউনিয়ন জামায়াতের আয়োজনে সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আঃ ওয়াদুদ। সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা আমীর জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুর আফছার মোর্তজা, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ দেলোয়ার হোসাইন, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, মাওঃ বেল্লাল হোসেন প্রমুখ। সভায় উপজেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, যুব বিভাগের সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাপশান ঃ বুধহাটায় জামায়াতের সীরাত মাহফিলে বক্তব্য রাখছেন জেলা আমীর হাফেজ রবিউল বাসার।


Tag
আরও খবর