বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সন্ত্রাস, চাঁদাবাজ ও অনিয়ম বিশৃঙ্খলামুক্ত করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে


সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

শনিবার ২১ সেপ্টেম্বর বিকেল ৪ টায় কৃষ্ণনগর বাজার মোড়ে কালিগঞ্জ থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমি জেলার মধ্যে এই প্রথম কোন ইউনিয়নে মতবিনিময় করছি। ইউনিয়নটির অনেক তথ্যই আমার কাছে রয়েছে। এই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অনিয়ম বিশৃঙ্খলামুক্ত মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে পুলিশ প্রশাসনের সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে সহযোগিতার আহবান জানান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও মোঃ আমিনুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা ইউসুফ আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিএম রবিউল্যাহ বাহার, কৃষ্ণনগর বিএনপির আহবায়ক আব্দুল আজিজ গাইন, আল মাহমুদ ছোট্ট, শহিদুল ইসলাম, কৃষ্ণনগর পূজা মন্ডপের সভাপতি ডাঃ দিপক কুমার প্রমুখ।


Tag
আরও খবর